হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবি: মৃত্যু বেড়ে ২৩ 

 প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার ট্রলার ডুবির ঘটনায় জামিলা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৩ জনে। আজ রোববার রাতে এই খবর নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। 

মৃত জামিলা সদর উপজেলার সাদেকপুর গ্রামের শহিদ মিয়ার স্ত্রী।   

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, জামিলা বেগমের পরিবার আজ ২০ হাজার টাকার সহায়তা পাওয়ার জন্য নাম তালিকায় তুললে আমরা নাম জানতে পারি।

উল্লেখ, শুক্রবার বিকেলে জেলার বিজয়নগরের চম্পকনগর নৌকাঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী নৌকা সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে লইস্কা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই বাল্কহেড সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবোঝাই নৌকাটি তাৎক্ষণিক ডুবে যায়। প্রথমে এলাকাবাসীরা উদ্ধার কাজ শুরু করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। পরে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। এ ঘটনায় ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মেঘনা থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষ গড়াল তৃতীয় দিনে—নিহত ১, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন, দায়ীদের দ্রুত বিচারের দাবি

কসবায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২ শ্রমিক, আহত চালক-হেলপার

আখাউড়ায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, হকারদের মালপত্র জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় তরুণীকে উত্ত্যক্তের অভিযোগ: সংঘর্ষে ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক

ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক

সেভেন আপের বোতল থেকে দুধ ঢেলে গোসল, ব্রাজিল ছেড়ে সৌদিতে মিন্টু মিয়া

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, পুশ ইন ও চোরাচালান ঠেকাতে বাড়তি নজরদারি

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী ও শিশুসহ নিহত ৪, আহত অন্তত ১০