হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

নবীনগরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ যুবক নিহত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। গতকাল বুধবার রাত ৮টায় নবীনগর উপজেলার বড় বাঙ্গরা বাইতুন নুর জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের কড়ুইবাড়ি গ্রামের হাফিজ মিয়ার ছেলে গোলাম রাব্বি (২৫), মালাই গ্রামের কাদির চৌধুরীর ছেলে পিয়াস চৌধুরী (২৪) ও মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার বায়রা গ্রামের সেলিম মিয়ার ছেলে সাব্বির মিয়া (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গোলাম রাব্বি ও পিয়াস চৌধুরী মোটরসাইকেল নিয়ে নবীনগরের দিকে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে মোটরসাইকেল নিয়ে আসছিলেন সাব্বির মিয়া। নবীনগর উপজেলার বড় বাঙ্গরা বাইতুন নূর জামে মসজিদের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে সাব্বির মিয়া ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত গোলাম রাব্বি ও পিয়াস চৌধুরীকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা হাসপাতালে নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম আজকের পত্রিকাকে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁদের দাফন সম্পন্ন হয়েছে।

দেশের সব সার কারখানা দ্রুত চালু করতে চায় সরকার: বিসিআইসি চেয়ারম্যান

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তরুণের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া—দাবি স্বজনদের, তবে জানেন না গ্রেপ্তারের কারণ

আখাউড়ায় ৬০০টি ইয়াবাসহ বিজিবির সিপাহি গ্রেপ্তার

ওয়াজ-মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

আখাউড়া উপজেলা পরিষদে ফাঁকা চেয়ার, সাড়ে ১০টায়ও অনুপস্থিত একাধিক কর্মকর্তা

দুর্গাপূজায় সীমান্তে আড়াই হাজার বিজিবি সদস্য, ৬৬৬ মণ্ডপে নিরাপত্তা

বিজয়নগর সীমান্তে ১৫ হাজার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আদালতে যাওয়ার পথে পুলিশের পিকআপ খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নবজাতক চুরি, সিসিটিভিতে ধরা পড়ল নারী