হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়া স্থলবন্দর দিয়ে সাত মাস পর ভারত থেকে এল ১০ টন আদা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর ভারত থেকে প্রায় ১০ টন আদা আমদানি করা হয়েছে। আজ সোমবার দুপুরে আদাভর্তি একটি ট্রাক স্থলবন্দরে এসে পৌঁছায়।

এর মধ্য দিয়ে আবারও গতি ফিরছে বন্দরের আমদানি বাণিজ্যে। প্রতি টন আদার আমদানিমূল্য ৪৫০ মার্কিন ডলার। আদাগুলো কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করবে স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স হাসান এন্টারপ্রাইজ।

আখাউড়া স্থলবন্দর ট্রাফিক মো. রোকনুজ্জামান জানান, হাসান এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান বন্দর দিয়ে আদা আমদানি করেছে। মোট ১০ টন আদা আমদানির জন্য এলসি খুলেছে প্রতিষ্ঠানটি। আমদানি পণ্য থেকে যথারীতি কাস্টমস কর্তৃপক্ষ নির্ধারিত হারে শুল্ক এবং বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন মাশুল আদায় করবে বলে জানান তিনি।

মেঘনা থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষ গড়াল তৃতীয় দিনে—নিহত ১, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন, দায়ীদের দ্রুত বিচারের দাবি

কসবায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২ শ্রমিক, আহত চালক-হেলপার

আখাউড়ায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, হকারদের মালপত্র জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় তরুণীকে উত্ত্যক্তের অভিযোগ: সংঘর্ষে ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক

ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক

সেভেন আপের বোতল থেকে দুধ ঢেলে গোসল, ব্রাজিল ছেড়ে সৌদিতে মিন্টু মিয়া

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, পুশ ইন ও চোরাচালান ঠেকাতে বাড়তি নজরদারি

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী ও শিশুসহ নিহত ৪, আহত অন্তত ১০