হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

নবীনগরে পুকুরে ভাসছিল ৪ মাসের শিশুর মরদেহ, মা কারাগারে

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুর থেকে চার মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় তার মাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। ওই নারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। 

এ ঘটনায় আজ রোববার নিহত শিশুটির চাচা বাদী হয়ে নবীনগর থানায় মামলা দায়ের করলে ওই নারীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। গতকাল শনিবার শিশুটির মরদেহ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীকে থানায় নেয় পুলিশ। 

গতকাল শনিবার সকালে উপজেলার বিদ্যাকুট গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করেন স্থানীয়রা। 

নিহত শিশুটির নাম—হাজেরা। সে বিদ্যাকুট গ্রামের প্রবাসী অলিউল্লাহ ও রোমা বেগমের মেয়ে। এ ঘটনায় কারাগারে রয়েছেন রোমা বেগম। 

এ ঘটনায় সন্তানকে হত্যার পর পুকুরের পানিতে মরদেহ ফেলে দেওয়ার অভিযোগে মামলা করেছেন নিহত শিশুর চাচা দেলোয়ার হোসেন। 

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম এ বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘পুকুরের পানিতে শিশুর ভাসমান লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার মাকে আটক করা হয়। প্রাথমিকভাবে হত্যার বিষয়টি স্বীকার করেছেন শিশুটির মা রুমা বেগম।’ 

তিনি আরও বলেন, ‘পরে ওই নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

দেশের সব সার কারখানা দ্রুত চালু করতে চায় সরকার: বিসিআইসি চেয়ারম্যান

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তরুণের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া—দাবি স্বজনদের, তবে জানেন না গ্রেপ্তারের কারণ

আখাউড়ায় ৬০০টি ইয়াবাসহ বিজিবির সিপাহি গ্রেপ্তার

ওয়াজ-মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

আখাউড়া উপজেলা পরিষদে ফাঁকা চেয়ার, সাড়ে ১০টায়ও অনুপস্থিত একাধিক কর্মকর্তা

দুর্গাপূজায় সীমান্তে আড়াই হাজার বিজিবি সদস্য, ৬৬৬ মণ্ডপে নিরাপত্তা

বিজয়নগর সীমান্তে ১৫ হাজার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আদালতে যাওয়ার পথে পুলিশের পিকআপ খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নবজাতক চুরি, সিসিটিভিতে ধরা পড়ল নারী