হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ২ ইউপি চেয়ারম্যানকে অপসারণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

অপসারণ করা দুই ইউপি চেয়ারম্যান। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অনুপস্থিত থাকা ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। তাঁরা স্থানীয় আওয়ামী লীগের পদধারী নেতা।

আজ বৃহস্পতিবার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

অপসারিত দুজন হলেন শাহবাজপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খাইরুল হুদা চৌধুরী বাদল এবং শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা বেগম। গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর তাঁরা একাধিক হত্যা মামলার আসামি হয়ে আত্মগোপনে রয়েছেন। গত সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের স্বাক্ষর করা এক পত্রে তাঁদের জায়গায় নতুন দুজনকে দায়িত্ব দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা উন্নয়ন ও সমন্বয় সভা, আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভাসহ নানা গুরুত্বপূর্ণ সভায় খাইরুল ও আছমা টানা ১০ মাস ধরে অনুপস্থিত আছেন। এই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে শাহবাজপুর ইউপিতে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয় উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মুমিন হোসেন ভূঁইয়াকে। অন্যদিকে শাহজাদাপুর ইউপির দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ ও ৪ নম্বর ওয়ার্ড সদস্য অমরেশ সরকার।

সরাইলের ইউএনও মোশারফ বলেন, দুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ৫ আগস্টের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত। তাঁদের দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। নতুন দায়িত্ব পাওয়া ব্যক্তিরা শাহবাজপুর ইউনিয়নে আজ বৃহস্পতিবার এবং শাহজাদাপুরে আগামী সপ্তাহ থেকে দায়িত্ব পালন করবেন।

ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রের সামনে মাদ্রাসার পরীক্ষার্থীদের সংঘর্ষ, ৪ জন আহত

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব সদস্যদের ওপর হামলা, মারধর

১৮ ঘণ্টা পর দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাই সরকারের মূলনীতি: কৃষিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও চুল কেটে দেওয়ার ঘটনায় স্বামী গ্রেপ্তার

যৌতুকের দাবিতে নির্যাতন, কেটে দেওয়া হলো চুল

বৃষ্টির পানিতেই বিদ্যালয়ের মাঠ জলাবদ্ধ, ভোগান্তি

ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে মামলা, চিকিৎসক দম্পতি কারাগারে