হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

বিদেশি অস্ত্রসহ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিদেশি পিস্তল–কার্তুজসহ ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের নেতা মো. সুমন মিয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গতকাল শুক্রবার রাতে শহরের মধ্যপাড়া থেকে থেকে গ্রেপ্তার করা হয়। 

সুমন মিয়া শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌর সাবেক ভাইস চেয়ারম্যান মো. মুসলিম মিয়ার ছেলে। এ ছাড়া তিনি জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক এজিএস। 

যৌথবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে শহরের মধ্যপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার ঘর তল্লাশি করে একটি পিস্তল, একটি খালি কার্তুজ এবং তিন রাউন্ড এ্যামোঃ (গুলি) উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। 

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এই ঘটনায় সুমন মিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

দুর্গাপূজায় সীমান্তে আড়াই হাজার বিজিবি সদস্য, ৬৬৬ মণ্ডপে নিরাপত্তা

বিজয়নগর সীমান্তে ১৫ হাজার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আদালতে যাওয়ার পথে পুলিশের পিকআপ খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নবজাতক চুরি, সিসিটিভিতে ধরা পড়ল নারী

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ২০

রেলসেতুর নিচে ভাসছিল মরদেহ, পরিচয়পত্রে মিলল ‘মিজান’ নাম

দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন

আওয়ামী দোসরদের সঙ্গে মিলে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে জামায়াত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

স্কুলশিক্ষিকাকে অপহরণচেষ্টা, ছাত্রদল নেতা বললেন—‘মান ভাঙাতে অটোরিকশায় ঘুরেছি’