হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়া দিয়ে ভারতে গেল ৭ টন ইলিশ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি’ 

দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৬ ট্রাকে করে ৭ টন ৩০০ কেজি ইলিশ ত্রিপুরা রাজ্যের আগরতলায় পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আখাউড়া স্থলবন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ ইলিশ পাঠানো হয়। আখাউড়া স্থলবন্দরের ওয়্যারহাউস সুপারিনটেনডেন্ট রেজাউল করীম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। 

কাস্টমস সূত্রে জানায়, বাংলাদেশি রপ্তানিকারক প্রতিষ্ঠান বিডিএস করপোরেশন ও স্বর্ণালী ট্রেডার্স এবং আমদানি কারক ভারতীয় প্রতিষ্ঠান হিমপেক্স ইন্টারন্যাশনাল এ বাণিজ্য করছে। 

আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আক্তার হোসেন বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব ও সুসম্পর্ক বাড়াতে প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে ভারতের ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে ইলিশ রপ্তানি করা হয়। এরই ধারাবাহিকতায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। 

আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান বলেন, প্রতিবছর পূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি করা হয়। এ বছরেও আখাউড়া স্থলবন্দর দিয়ে ২০০ টন ইলিশ রপ্তানি হওয়ার কথা রয়েছে। ইলিশ রপ্তানির মধ্য দিয়ে সরকারের রাজস্ব আয় হবে।

আখাউড়ায় ৬০০টি ইয়াবাসহ বিজিবির সিপাহি গ্রেপ্তার

ওয়াজ-মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

আখাউড়া উপজেলা পরিষদে ফাঁকা চেয়ার, সাড়ে ১০টায়ও অনুপস্থিত একাধিক কর্মকর্তা

দুর্গাপূজায় সীমান্তে আড়াই হাজার বিজিবি সদস্য, ৬৬৬ মণ্ডপে নিরাপত্তা

বিজয়নগর সীমান্তে ১৫ হাজার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আদালতে যাওয়ার পথে পুলিশের পিকআপ খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নবজাতক চুরি, সিসিটিভিতে ধরা পড়ল নারী

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ২০

রেলসেতুর নিচে ভাসছিল মরদেহ, পরিচয়পত্রে মিলল ‘মিজান’ নাম