হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে সংঘর্ষে নিহত ১, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রতীকী ছবি

জমি নিয়ে পূর্ববিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে আরফোজ আলী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরফোজ ওই গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। আর আহতদের মধ্যে ফারুক মিয়া নামের এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েক দিন ধরে দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকার একটি জায়গা নিয়ে স্থানীয় দানা মিয়া গোষ্ঠী ও শিপন গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছে। এই নিয়ে ১৫ নভেম্বর থেকে কয়েক দফা সংঘর্ষ হয়। এর জের ধরে রোববার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন আবার দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান।

সংঘর্ষ চলাকালে দানা মিয়া গোষ্ঠীর আরফোজ মিয়া নিহত হন। এই সময় উভয় পক্ষের ২০ জন আহত হয়। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, দুই পক্ষের সংঘর্ষে একজন বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা দিতে না পারায় দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০

বিজিবিকে সঙ্গে নিয়ে গভীর রাতে সংসদ সদস্যদের মাদকবিরোধী অভিযান

প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দিতে যাওয়ার পথে গাড়ি উল্টে ৮ পুলিশ আহত

শ্রদ্ধা জানাতে বাধা: যা বললেন রুমিন ফারহানা

সরাইলে শহীদ মিনারে রুমিন ফারহানার ফুল দেওয়া নিয়ে হট্টগোল, দেড় ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

গণসংহতির জোনায়েদ সাকির জয়

হাঁস প্রতীকে বাজিমাত রুমিন ফারহানার

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত প্রার্থীকে অবরুদ্ধ করার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে নিহত ১

নাসিরনগরে খাসজমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১, আহত ১০