হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

স্বাধীনতাবিরোধী ও বঙ্গবন্ধুর হত্যাকারীর প্রেতাত্মারা ষড়যন্ত্রে লিপ্ত: কোটা আন্দোলন প্রশ্নে আইনমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আমার তো বলার অপেক্ষা রাখে না, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের ১৭ জন সদস্যসহ হত্যা করেছিল, সেই প্রেতাত্মারা আজ কিছুটা হলেও ষড়যন্ত্রে লিপ্ত। এ কথা অস্বীকার করতে পারব না।’

আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন।

আইনমন্ত্রী আরও বলেন, ‘আমার বিশ্বাস, সর্বোচ্চ আদালত যে আদেশ দিয়েছেন, সেই আদেশ তারা মেনে অবশ্যই ঘরে ফিরে যাবে। আমি বিশ্বাস করি, তারা জনগণের অসুবিধা হোক, জনগণ দুঃখ-কষ্ট ভোগ করুক, সেইগুলি পরিহার করে তারা ঘরে ফিরে যাবে।’

আন্দোলনকারীরা যদি ঘরে ফিরে না যায়, সে ক্ষেত্রে সরকারের অবস্থান কী হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সরকারের দায়িত্ব হলো জনগণের জান-মাল রক্ষা করা; জনগণের সুবিধা ও অসুবিধা দেখা। সেখানে যদি কেউ বাধাগ্রস্ত করে, সে ক্ষেত্রে সরকারের দায়িত্ব, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া।’

মেঘনা থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষ গড়াল তৃতীয় দিনে—নিহত ১, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন, দায়ীদের দ্রুত বিচারের দাবি

কসবায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২ শ্রমিক, আহত চালক-হেলপার

আখাউড়ায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, হকারদের মালপত্র জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় তরুণীকে উত্ত্যক্তের অভিযোগ: সংঘর্ষে ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক

ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক

সেভেন আপের বোতল থেকে দুধ ঢেলে গোসল, ব্রাজিল ছেড়ে সৌদিতে মিন্টু মিয়া

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, পুশ ইন ও চোরাচালান ঠেকাতে বাড়তি নজরদারি

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী ও শিশুসহ নিহত ৪, আহত অন্তত ১০