হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় তরুণীকে উত্ত্যক্তের অভিযোগ: সংঘর্ষে ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক। ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত কুটির শিল্প ও পণ্য মেলায় এক তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৬ জুন) রাত ৮টা ২০ মিনিটে মেলার ভেতরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেলায় ঘুরতে আসা এক তরুণীর অভিযোগ তাঁকে ইশরাক মিয়া (২৩) নামের এক যুবক উত্ত্যক্ত করেছেন। বিষয়টি দেখে ওই তরুণীর ভাই প্রতিবাদ করলে ইশরাক মিয়া ও তরুণীর ভাইয়ের সঙ্গে থাকা কয়েকজনের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, সংঘর্ষের একপর্যায়ে ইশরাক মিয়া ধারালো ছুরি দিয়ে তালাত মিয়া (২৩) নামের একজনকে বুকে ও পিঠে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত তালাত মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা এলাকার জাফর মিয়ার ছেলে।

ঘটনার সময় মেলায় দায়িত্বরত পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহত তালাত মিয়াকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

মেলার দায়িত্বে থাকা রমজান বলেন, ‘ঘটনার সময় পুলিশ ও স্বেচ্ছাসেবীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। বর্তমানে মেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন ছুরিকাঘাতে আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক

সেভেন আপের বোতল থেকে দুধ ঢেলে গোসল, ব্রাজিল ছেড়ে সৌদিতে মিন্টু মিয়া

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, পুশ ইন ও চোরাচালান ঠেকাতে বাড়তি নজরদারি

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী ও শিশুসহ নিহত ৪, আহত অন্তত ১০

আখাউড়ায় ‘অলৌকিক’ বলে আলোচিত গাছ কেটে ফেলল প্রশাসন

তিতাস নদীতে শতাধিক চামড়া ফেলে দিলেন ব্যবসায়ী

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ

৮৬৪ জনের গেজেট হয়েছে, বাকি শহীদেরা কোথায়: এমপি রোকেয়া বেগম

ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

বকেয়া বেতনের দাবিতে ইপিআই পোর্টারদের অবস্থান কর্মসূচি