হোম > সারা দেশ > বগুড়া

স্বামীর পর স্ত্রীর আত্মহত্যা, ঋণের চাপ ও মানসিক বিপর্যয়ের অভিযোগ

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে স্বামীর আত্মহত্যার মাত্র দেড় মাসের মাথায় স্ত্রী রত্না রানী সরকার (৩০) আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঋণের চাপ ও মানসিক বিপর্যয়ের কারণে তিনি এই পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহত রত্না রানী সরকার মোকামতলা উপজেলার দেউলী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত রতন সরকারের স্ত্রী এবং দুলাল চন্দ্র সরকারের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্র বলেছে, রত্না রানীর স্বামী রতন সরকার ঋণের চাপ সহ্য করতে না পেরে দেড় মাস আগে বিষাক্ত ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেন। স্বামীর মৃত্যুর পর রত্না রানী মানসিকভাবে ভেঙে পড়েন। একই সঙ্গে ঋণের চাপ তাঁর ওপর এসে পড়ে। এতে তিনি চরম হতাশায় ভুগছিলেন। মঙ্গলবার রাত ১০টার দিকে নিজ ঘরে বিষাক্ত ট্যাবলেট সেবন করেন রত্না রানী। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাঁকে গুরুতর অবস্থায় প্রথমে স্থানীয় গাংনগর বাজারে নিয়ে যান। অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, রত্না রানীর মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

বগুড়ার ৩ উপজেলায়ও আজ ঈদ

বগুড়ায় দেবরকে কুপিয়ে হত্যায় ভাবিসহ গ্রেপ্তার ২

ধুনটে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ায় বাসচাপায় ভ্যানযাত্রী মা-মেয়ে নিহত

চোর চিনে ফেলায় গলা কেটে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী কেল্লাপোশী মেলা

বগুড়ায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, বাবা-মেয়ে নিহত, মায়ের অবস্থা গুরুতর

‘মাদকে জড়িত পুলিশ সদস্যদের চাকরিচ্যুত করে শিক্ষিত বেকারদের সুযোগ দেওয়া হবে’

অনৈতিক সম্পর্কের জেরে আত্মহত্যার চেষ্টাকারী এএসআই রবিউলের মৃত্যু