হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় নিখোঁজের ৯ দিন পর অটোচালকের লাশ উদ্ধার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

আবু বক্কর সিদ্দিক। ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে নিখোঁজের ৯ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার শেরপুর-নন্দীগ্রাম আঞ্চলিক সড়কের পাশের বাগড়া এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আবু বক্কর সিদ্দিক (৩৭) উপজেলার কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ি কলোনি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্ত্রী মোছা. ফুলমালা বেগম জানান, অটোরিকশা চালিয়ে যা আয় করতেন, তা দিয়েই স্ত্রী ও দুই সন্তান নিয়ে সংসার চালাতেন আবু বক্কর সিদ্দিক। ১ সেপ্টেম্বর দুপুরে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান আবু বক্কর সিদ্দিক, এরপর আর ফেরেননি। পরে তিনি শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ওই দিন রাতেই উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা এলাকা থকে পরিত্যক্ত অবস্থায় তাঁর অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ। কিন্তু তাতে ব্যাটারি ছিল না।

শেরপুর থানার এসআই তোফাজ্জল হোসেন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, আজ মঙ্গলবার সকালে গ্রামের কয়েকটি শিশু বাগড়া এলাকার একটি পুকুর পারে তাল কুড়াতে যায়। তারা পুকুরে একটি লাশ ভাসতে দেখে। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ভিড় জমায়।

সংবাদ পেয়ে শেরপুর থানা-পুলিশের একটি দল সেখানে যায়। নিহতের স্ত্রী, মামাতো ভাই আবু সাঈদ ও চাচাতো ভাই জাহিদ হোসেন লাশটি শনাক্ত করেন। সব প্রক্রিয়া শেষে বিকেল সোয়া ৪টার দিকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো অপরাধী চক্র অটোরিকশার ব্যাটারি ছিনতাইয়ের জন্য চালককে হত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাটির সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করতে পুলিশ তদন্ত চালাচ্ছে।’

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধী দল দায়িত্বহীন আচরণ করছে: মীর শাহে আলম

সুদের টাকা আদায়ে ছোট ভাইকে মারধর, বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের

পুলিশের ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ

ফেস ভেরিফিকেশন চলছে ৮ বছর ধরে

স্লিপার বাসের এসি ভেন্টে ১০ হাজার ৬০০ ইয়াবা, গ্রেপ্তার ১

বগুড়ায় যুবলীগ নেতা হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

ধুনটে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

বগুড়ায় মধ্যরাতে এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ

রাস্তায় শিক্ষককে পেটানো সেই ছাত্রকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

নিখোঁজের ৪ দিন পর ধানখেতে শিশুর মরদেহ, নেই মাথা ও হাত-পায়ের কিছু অংশ