হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি

ছবি: সংগৃহীত

বগুড়া মহানগরীর লতিফপুর কলোনি এলাকায় আরিফ শেখ (৩৫) নামে হত্যা মামলাসহ একাধিক মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আরিফ শেখ লতিফপুর কলোনি এলাকার আজিজ শেখের ছেলে।

স্বজনদের দাবি, ১০ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে আরিফের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ কয়েকজনের বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেল থেকেই প্রতিপক্ষের লোকজন তাঁকে খুঁজছিল। পরে গভীর রাতে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আরিফকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে বগুড়া সদর থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির বোন রুমি অভিযোগ করেন, তাঁদের মামা বাদলের কাছে আরিফ ১০ লাখ টাকা পেতেন। সেই টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে বাদল ভাড়াটে লোক দিয়ে তাঁর ভাইকে হত্যা করিয়েছেন।

তবে এ অভিযোগের বিষয়ে বাদলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, আরিফ শেখের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, অস্ত্র ও মাদক আইনে পাঁচটি মামলা রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মুন্সিগঞ্জে ডাকাতি, শেরপুরে মিলল বিপুল পরিমাণ সয়াবিন তেল

দেড় যুগের অবহেলার পর শহীদ চান্দু স্টেডিয়ামে সশস্ত্র আনসার মোতায়েন

বগুড়ায় রাইস মিলের মালিককে হত্যা করে ট্রান্সফরমার লুট, দুজন গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি করা গরুবাহী ট্রাক উদ্ধার, গ্রেপ্তার ৩

শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় প্রাচীন কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

বগুড়ায় ট্রাক-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

বগুড়ার ধুনট ও সারিয়াকান্দি নদীবন্দর ঘোষণা, গেজেটে সীমানা নির্ধারণ

যমুনায় ভয়াবহ ভাঙন আতঙ্কে তীরের মানুষ

বগুড়া ডেইরি খামার: গোখাদ্যের সঙ্গে পোলট্রির উপাদানজুড়ে দরপত্র

বগুড়ায় রাইস মিলমালিককে হাত-পা বেঁধে হত্যা করে ট্রান্সফরমার লুট