হোম > সারা দেশ > ভোলা

ভোলায় বিদ্যালয় থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলায় বিদ্যালয় থেকে মো. মিজানুর রহমানের (৩৮) নামের এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয় থেকে ভোলা সদর থানা-পুলিশ লাশটি উদ্ধার করে।

মিজানুর রহমান উপজেলার ২ নম্বর পূর্ব ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সি অলি উল্লাহ আহমেদের ছেলে এবং তিন সন্তানের জনক।

গতকাল সোমবার রাতে মিজানুর রহমান বিদ্যালয়ে তাঁর কক্ষে ঘুমিয়েছিলেন। সকালে শিক্ষক-শিক্ষার্থীরা না পেয়ে তাঁকে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে শয়নকক্ষে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। তখন তাঁর মুখ দিয়ে লালা ঝরছিল, লাশের পাশে ছিল বমি। তা ছাড়া শয়নকক্ষটি ভেতর থেকে আটকানো ছিল।

এ বিষয়ে জানতে চাইলে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ভোলার ইলিশায় ইউসি মাধ্যমিক বিদ্যালয়ে মিজান নামের এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

বোরহানউদ্দিনে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে: তথ্যমন্ত্রী

ভোলায় বিদ্যুতায়িত হয়ে দুই ভাইয়ের মৃত্যু

মাদকাসক্তদের ধরে পুলিশে দেওয়ার আহ্বান স্পিকারের

ভোলায় স্কুলব্যাগে ৬ কেজি গাঁজা, যুবক আটক

ভোলায় গণপিটুনিতে যুবকের মৃত্যু, ১১ জনের বিরুদ্ধে মামলা

অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা ৭ শতাধিক রোগী পেলেন বিনা মূল্যের সেবা

নদী-চর-সবুজের সঙ্গে কুয়াশার মিতালি, ভ্রমণপিপাসুদের ডাকছে মনপুরা

ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিধবার সোনার দুল নিয়ে উধাও

বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ