হোম > সারা দেশ > ভোলা

ভোলায় সাড়ে ১৪ কোটি টাকার জাল ও পলিথিন জব্দ

ভোলা প্রতিনিধি 

ভোলার চরফ্যাশনে প্রায় সাড়ে ১৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। ছবি: আজকের পত্রিকা

ভোলার চরফ্যাশনে প্রায় সাড়ে ১৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার (১৯ জুলাই) সকালে ভোলা কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত (১৮ জুলাই) শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে ভোলার চরফ্যাশন বাজারে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকায় ১০টি গুদাম তল্লাশি করে প্রায় ১৪ কোটি ৫২ লাখ টাকা মূল্যের ৫ লাখ মিটার নতুন কারেন্ট জাল, ৫ লাখ মিটার চরঘেরা জাল, ১ লাখ মিটার মশারি জাল, ৩ হাজার পিস চায়না দুয়ারি জাল, ৪ পিস বেহুন্দি জাল এবং ২০ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়।

ভোলা কোষ্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, জব্দকৃত জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয় এবং নিষিদ্ধ পলিথিন ভোলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

ভোলায় মাদকসহ দুই যুবক আটক

ভোলায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামালের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত

ভোলা জেনারেল হাসপাতাল: ২৫০ শয্যায় উন্নীত হলেও জনবল বাড়েনি, দুর্ভোগ

ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবক আটক

জনবলসংকটে ভোলার ২৫০ শয্যা হাসপাতাল, চিকিৎসাসেবায় চরম ভোগান্তি

বিএনপিসহ সবাই মিলে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: স্পিকার

ভোলায় ভারতীয় যুবক গ্রেপ্তার

ভোলা সদর হাসপাতাল: সংবাদ প্রকাশের পর চালু হলো এক্স-রে মেশিন

ভোলা প্রেসক্লাবের সভাপতি অনু, সম্পাদক লিটন

নদীতে গোসল করতে নেমে ইটভাটার শ্রমিক নিখোঁজ