হোম > সারা দেশ > ভোলা

নিখোঁজের ৬ ঘণ্টা পর মেঘনায় জেলের লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি

প্রতীকী ছবি

ভোলার মনপুরায় মেঘনা নদীতে নিখোঁজের ছয় ঘণ্টা পর মহিউদ্দিন নামে এক জেলের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ শুক্রবার বেলা ২টায় উপজেলার ৪ নম্বর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের আলমপুরসংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে পুলিশ এসে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। আজ সকালে ভোলার মনপুরায় মেঘনা নদীতে মাছ ধরে ঘাটে এসে নৌকা নোঙর করার পর পড়ে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি।

মহিউদ্দিন উপজেলার হাজিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত জয়নাল আবেদিনের ছেলে। তিনি ইসমাইল মাঝির নৌকার জেলে ও বাবুর্চির (রান্নার) দায়িত্বে ছিলেন। এর আগে একই স্থানে সকাল ৮টায় নোঙর করা অবস্থায় নৌকা থেকে পড়ে নিখোঁজ হন তিনি।

প্রত্যক্ষদর্শী নৌকার মাঝি ইসমাইল মাঝি জানান, সকাল ৮টায় মাছ ধরে আলমপুরসংলগ্ন ঘাটে নৌকা নোঙর করে রাখেন। তাঁরা নৌকা থেকে নেমে পড়লেও জেলে মহিউদ্দিন নামার সময় পড়ে গিয়ে নিখোঁজ হন। বেলা ২টায় একই স্থানে তাঁর লাশ ভেসে ওঠে। পরে পুলিশ এসে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।

খবরের সত্যতা নিশ্চিত করে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির আজ বিকেলে আজকের পত্রিকাকে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে জেলের লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে লাশটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নয়নকে যুবদলের সাধারণ সম্পাদক করায় মনপুরায় আনন্দ মিছিল ও সমাবেশ

ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় বাধা, অতি উৎসাহী নেতাদের চিহ্নিত করার নির্দেশ বিএনপির

তোফায়েল আহমেদের জানাজা ঘিরে ভোলায় উত্তেজনা, পুলিশের সঙ্গে ছাত্রদল-যুবদলের বাগ্‌বিতণ্ডা

ভোলায় মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ

তোফায়েল আহমেদকে দাফন করা হবে ভোলায়

ভোলায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ

ভোলায় ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে অনেক গাছ, বিদ্যুৎ-বিচ্ছিন্ন

ভোলার ১৪ গ্রামের ৫ হাজার পরিবারে আজ ঈদ

মেঘনার ডেঞ্জার জোনে অবৈধভাবে যাত্রী পরিবহন, আটক ৩