হোম > সারা দেশ > ভোলা

নদীতে মাছ ধরতে গিয়ে তরুণের মৃত্যু

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ভোলার চরফ্যাশন উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. আওলাদ হোসেন (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে ওই এলাকার ফাহিম ব্রিকস-সংলগ্ন মায়া নদীতে এ ঘটনা ঘটে। আওলাদ উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম এওয়াজপুর গ্রামের ইমাম হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওলাদ হোসেন ভোর সাড়ে ৬টার দিকে মায়া নদীতে জাল নিয়ে মাছ ধরতে যান। এ সময় জাল ফেলতে গিয়ে অসাবধানতাবশত নদীতে পড়ে যান তিনি। অনেক সময় ধরে তাঁর দেখা না পেয়ে স্থানীয়রা চরফ্যাশন ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে আওলাদ হোসেনের মরদেহ উদ্ধার করেন। 

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরাদ হোসেন জানান, নদী থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের উপস্থিতিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ঢাকা থেকে সকালে এসেছিল ভোলায় নানাবাড়িতে, দুপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় গ্যাস সংযোগসহ ৫ দাবিতে ফের আন্দোলনের হুঁশিয়ারি

দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, শিশুসহ আহত ৬

ক্যাম্পাসে গণতন্ত্র গলাটিপে হত্যা করা ছাত্রদলের ঐতিহ্য: ভোলায় ডাকসু জিএস

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর সেই ভূমি কর্মকর্তাকে বদলি

ঢাকার আব্দুল্লাহপুর থেকে নিখোঁজ মনপুরার যুবকের ২ দিনেও মেলেনি সন্ধান

একই মাঠে ছাত্রদল ও শিবিরের কর্মসূচি, ভোলা সরকারি কলেজে অনুষ্ঠান বন্ধের নির্দেশ

ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি

এনসিপির কমিটিতে নাম, সেই প্রাণিসম্পদ কর্মকর্তা বরখাস্ত

মেধাতালিকায় দ্বিতীয় ফয়জুল পাননি নিয়োগপত্র, ভেরিফিকেশনে বাদ