হোম > সারা দেশ > ভোলা

ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৮

মনপুরা সংবাদদাতা

আজ সকালে মনপুরার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

ভোলার মনপুরায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৮টার দিকে মনপুরা উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

জামায়াতে ইসলামীর উত্তর সাকুচিয়া ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহিমের অভিযোগ, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ভোট চাইতে গেলে বিএনপির লোকজন বাধা দেয়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে জামায়াতে ইসলামীর পাঁচজন আহত হন।

অন্যদিকে একই ইউনিয়নের বিএনপির সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিন বলেন, ভোট চাওয়ার নামে জামায়াতের নেতা-কর্মীরা সংঘবদ্ধভাবে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালান। এতে বিএনপির তিন-চারজন নেতা-কর্মী আহত হন।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ফরাজি বলেন, বিএনপির নেতা-কর্মীরা একটি বাড়িতে ভোট চাইতে গেলে পরে জামায়াতের নেতারাও সেখানে উপস্থিত হন। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং বিএনপির তিনজন আহত হন।

এই বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ উদ্দিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে সামান্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নৌবাহিনীও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোলায় দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগে নারী কর্মীদের হেনস্তার অভিযোগ

ভোলায় ভুয়া চিকিৎসক গ্রেপ্তার, চিকিৎসার নামে রোগীদের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

ভোলায় কোস্ট গার্ডের অভিযান, আটক ২

ভোলায় নির্বাচনী প্রচারণার সময় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ১৩

ভোলায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিকে হামলা-ভাঙচুর

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ আটক ২

দেশে গুজব এখন শিল্পের পর্যায়ে চলে গেছে: ইসি সানাউল্লাহ

ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২৫, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

সংঘর্ষ থামাতে গিয়ে অস্ত্র ও ইয়াবা উদ্ধার

‘চোরের’ স্ত্রীর মামলায় পালিয়ে বেড়াচ্ছে গ্রামবাসী