হোম > সারা দেশ > ভোলা

ভোলায় কুপিয়ে ও ছুরিকাঘাতে যুবককে হত্যা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ভোলার চরফ্যাশন উপজেলায় আব্দুর রহিম ভুট্টো (৪৫) নামের এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার নজরুল নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট সড়কের মাথায় এই ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, মাদক কেনাবেচা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

নিহত আব্দুর রহিম ভুট্টো একই এলাকার মৃত আখতারুজ্জামান সোহেলের ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাতে দুর্বৃত্তরা আব্দুর রহিম ভুট্টোকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চরফ্যাশন সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন সরকারি হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই আব্দুর রহিম ভুট্টোর মৃত্যু হয়।

এ বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

ভোলায় কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ

হাসপাতালে ৩ মাসের অসুস্থ শিশুকে ফেলে উধাও নারী

ইনজেকশন দিয়ে অচেতন করে কলেজছাত্রী অপহরণ, ২ যুবক গ্রেপ্তার

ভোলায় দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ জব্দ

ভোলায় হামের প্রকোপ: উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি অর্ধশতাধিক শিশু

ভোলায় অস্ত্রসহ বিএনপি কর্মী গ্রেপ্তার: প্রতিবাদে থানা ঘেরাওয়ের চেষ্টা

ভোলায় ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা বিএনপি নেতার

মেঘনা নদীতে বিকল বোটসহ ১২ যাত্রীকে উদ্ধার করল কোস্ট গার্ড