হোম > সারা দেশ > ভোলা

তজুমদ্দিনে ২৪ ঘণ্টায় দুজন ধর্ষণের শিকার, গ্রেপ্তার ৩

ভোলা প্রতিনিধি

প্রতীকী ছবি

ভোলার তজুমদ্দিনে ২৪ ঘণ্টার ব্যবধানে এক বাক্‌প্রতিবন্ধী শিশু এবং এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। থানায় মামলা দায়েরের পর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। এর আগে শনিবার (১৪ জুন) রাতে প্রতিবন্ধী শিশুর মা এবং অপর ঘটনার ভিকটিম বাদী হয়ে তজুমদ্দিন থানায় পৃথক দুটি মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৩ জুন (শুক্রবার) বেলা সাড়ে ১০টার দিকে ১৫ বছর বয়সী প্রতিবন্ধী শিশুটির মামা বেড়ানোর কথা বলে তাঁর ভ্যানে করে নিজ বাড়িতে নিয়ে যান। পরিবারের লোকজন তখন অন্যত্র ছিল। এই ফাঁকে বাক্‌ ও মানসিক প্রতিবন্ধী ভাগনিকে ধর্ষণ করেন তিনি। পরে প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে।

অপর ঘটনায়, এক যুগলকে আটকে রেখে নারীকে ধর্ষণ করেন দুজন।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে আজ রোববার দুপুরে আজকের পত্রিকাকে বলেন, উভয় ঘটনায় তজুমদ্দিন থানায় মামলা হয়েছে। ভিকটিমদের চিকিৎসার পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষার জন্য ভোলা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি জানান, নারীকে আটকে ধর্ষণের ঘটনায় বেল্লাল (৩৫), মো. সোহেল (২৪) ও আ. রহমান সুমন (৩২) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মেজর (অব.) হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় ভোলায় বিএনপির আনন্দ মিছিল

ভোলার মনপুরায় লোকালয়ে আসা মায়া হরিণ উদ্ধার

ভোলার চরফ্যাশন: জালিয়াতি করে গভর্নিং বডি

ভোলায় স্বপন বাহিনীর প্রধান অস্ত্রসহ আটক

জোয়ারের তোড়ে ভেসে গেল অর্ধশতাধিক মহিষ, ৫ দিনেও মেলেনি খোঁজ

ভোলার দৌলতখানে দুই দিনে ১২ মাদক কারবারি গ্রেপ্তার

ভোলায় জমি নিয়ে বিরোধ, বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

ভোলা সরকারি কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নিয়াজ, সাধারণ সম্পাদক কামাল

বিধবাকে পিটিয়ে হাত ও বুকের হাড় ভাঙলেন আ. লীগ নেতা