হোম > সারা দেশ > ভোলা

ভোলায় ভুয়া চিকিৎসক গ্রেপ্তার, চিকিৎসার নামে রোগীদের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

মনপুরা সংবাদদাতা

গ্রেপ্তার আলাউদ্দিন শিকদার। ছবি: আজকের পত্রিকা

ভোলার মনপুরায় আলাউদ্দিন শিকদার (৪৭) নামের এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি বাসা থেকে স্থানীয়দের সহযোগিতায় মনপুরা নৌবাহিনীর সদস্যরা তাঁকে আটক করেন। পরে তাঁকে মনপুরা থানায় হস্তান্তর করা হয়। আটকের সময়ে বাসাটিতে রোগী দেখছিলেন আলাউদ্দিন।

গ্রেপ্তার আলাউদ্দিন চরফ্যাশন উপজেলার উত্তর মাদ্রাজ ইউনিয়নের মৃত কয়ছরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলাউদ্দিন নিজেকে এমবিবিএস চিকিৎসক এবং মেডিসিন, চর্ম ও যৌন রোগের বিশেষজ্ঞ পরিচয় দিয়ে রোগী দেখে আসছিলেন। রোগীদের ব্যবস্থাপত্রে তিনি বিভিন্ন ভুয়া ডিগ্রি ব্যবহার করলেও চিকিৎসকদের সনদ প্রদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) কোনো নিবন্ধন নম্বর উল্লেখ করতেন না। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিবন্ধন-সংক্রান্ত কোনো তথ্য দিতে পারেননি। তিনি দুই বছর ধরে উপজেলার মনপুরা, চর মোজাম্মেল ও চর কলাতলি এলাকায় চেম্বার খুলে ২০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত চুক্তিতে বিভিন্ন রোগের চিকিৎসার নামে সাধারণ অসহায় ও হতদরিদ্র মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. কবির সোহেল বলেন, ভুয়া চিকিৎসকের ক্ষেত্রে সাধারণ মানুষকে সচেতন থাকা জরুরি। ভুয়া চিকিৎসকেরা স্বাস্থ্যসেবাকে প্রশ্নবিদ্ধ করেন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি।

খবরের সত্যতা নিশ্চিত করে আজ বৃহস্পতিবার বিকেলে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আলাউদ্দিন শিকদারকে ভোলার আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে।

ভোলার লালমোহনে সেতু ভেঙে বালুভর্তি ট্রাক খালে, চালক নিহত

চরফ্যাশনে ৫ হাজার সরকারি পাঠ্যবই বিক্রির চেষ্টা, মাদ্রাসা সুপারকে শোকজ

ভোলার মেঘনায় ধরা পড়ল ৩ কেজি ওজনের ইলিশ

মনপুরায় নিখোঁজের ২৭ ঘণ্টা পর মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

মনপুরায় স্লুইস গেটের পানিতে সাঁতার কাটতে গিয়ে মাদ্রাসাছাত্র নিখোঁজ

মনপুরায় চর থেকে লুট হওয়া ১৫ মহিষ উদ্ধার, থানায় মামলা

ভোলায় পিআইবির তিন দিনের সাংবাদিক প্রশিক্ষণ উদ্বোধন

নয়নকে যুবদলের সাধারণ সম্পাদক করায় মনপুরায় আনন্দ মিছিল ও সমাবেশ

ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় বাধা, অতি উৎসাহী নেতাদের চিহ্নিত করার নির্দেশ বিএনপির