হোম > সারা দেশ > ভোলা

বোরহানউদ্দিনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে হাফিজ ইব্রাহিম

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি 

আগুনে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে আজ সকালে এক লাখ টাকা তুলে দেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির নেতারা। ছবি: আজকের পত্রিকা

ভোলার বোরহানউদ্দিনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়া দুস্থ দুটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম।

২২ জুন রাতে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত সাচড়া ইউনিয়নের দেউলা শিবপুর গ্রামের দুটি পরিবারের জন্য হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ২৩ জুন (সোমবার) সকালে এক লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করে উপজেলা বিএনপি। মিছির কাজীর ছেলে মোজাম্মেলকে ৭০ হাজার ও আজাহার চৌকিদারকে ৩০ হাজার টাকা দেওয়া হয়।

ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে হাফিজ ইব্রাহিম বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুটি পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। ঘরবাড়ি, নগদ অর্থ—সবই পুড়ে গেছে। আমি তাদের সব ধরনের দায়িত্ব নিচ্ছি। প্রাথমিকভাবে এক লাখ টাকা সহায়তা দিয়েছি, ঘর নির্মাণ শুরু করতে বলেছি। যত দিন তারা স্বাবলম্বী না হয়, তত দিন আমি তাদের পাশে থাকব।’

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, সদস্যসচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম, যুগ্ম আহ্বায়ক মনজুর আলম ফিরোজ কাজী, শহিদুল আলম নাসিম গাজী, যুবদলের সদস্যসচিব মো. জসিম উদ্দিন খান, সাচড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন মোল্লা ও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শনিবার রাতে সাচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিদ্যাসুন্দরী দিঘির পাড় এলাকায় মিছির কাজী ও আজাহার চৌকিদারের ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও দুই পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়ে।

বোরহানউদ্দিনে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে: তথ্যমন্ত্রী

ভোলায় বিদ্যুতায়িত হয়ে দুই ভাইয়ের মৃত্যু

মাদকাসক্তদের ধরে পুলিশে দেওয়ার আহ্বান স্পিকারের

ভোলায় স্কুলব্যাগে ৬ কেজি গাঁজা, যুবক আটক

ভোলায় গণপিটুনিতে যুবকের মৃত্যু, ১১ জনের বিরুদ্ধে মামলা

অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা ৭ শতাধিক রোগী পেলেন বিনা মূল্যের সেবা

নদী-চর-সবুজের সঙ্গে কুয়াশার মিতালি, ভ্রমণপিপাসুদের ডাকছে মনপুরা

ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিধবার সোনার দুল নিয়ে উধাও

বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ