হোম > সারা দেশ > ভোলা

পাওয়ারটিলারের চাকা বিস্ফোরণে অটোরিকশাচালক নিহত

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ভোলার বোরহানউদ্দিনে কুঞ্জেরহাট বাজার এলাকায় হাওয়া দেওয়ার সময় পাওয়ারটিলারের চাকা বিস্ফোরণে মো. মিজান (৩০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৬ জুন) বিকালে দুর্ঘটনার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত মিজানের বাড়ি ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নে বলে জানা গেছে।

স্থানীয় ব্যবসায়ী আসাদুল হক মাতাব্বর জানান, সোমবার দুপুরে অটোরিকশাচালক মিজান পাওয়ারটিলারের (জমি চাষাবাদের জন্য ব্যবহৃত) চাকায় হাওয়া দিতে কুঞ্জেরহাটের জাকিরের ওয়ার্কশপে আনেন। এ সময় দোকানমালিক জোহরের নামাজ আদায় করতে মসজিদে থাকায় পাওয়ারটিলারের মালিক বাদশা ও মিজান চাকায় নিজেরা হাওয়া দিতে নেন। হাওয়া দেওয়ার একপর্যায়ে বিকট শব্দে চাকা বিস্ফোরণে মিজানের মাথার খুলি উড়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বোরহানউদ্দিন থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। স্বজনদের অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বোরহানউদ্দিনে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে: তথ্যমন্ত্রী

ভোলায় বিদ্যুতায়িত হয়ে দুই ভাইয়ের মৃত্যু

মাদকাসক্তদের ধরে পুলিশে দেওয়ার আহ্বান স্পিকারের

ভোলায় স্কুলব্যাগে ৬ কেজি গাঁজা, যুবক আটক

ভোলায় গণপিটুনিতে যুবকের মৃত্যু, ১১ জনের বিরুদ্ধে মামলা

অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা ৭ শতাধিক রোগী পেলেন বিনা মূল্যের সেবা

নদী-চর-সবুজের সঙ্গে কুয়াশার মিতালি, ভ্রমণপিপাসুদের ডাকছে মনপুরা

ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিধবার সোনার দুল নিয়ে উধাও

বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ