হোম > সারা দেশ > ভোলা

মনপুরায় বজ্রপাতে ২টি গরুর মৃত্যু

ভোলা প্রতিনিধি

ছবি: সংগৃহীত

ভোলার মনপুরায় বজ্রপাতে মো. আলাউদ্দিন নামে এক কৃষকের দুটি গরু মারা গেছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী কৃষকের।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে কৃষকের গোয়ালঘরে বজ্রপাতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. আলাউদ্দিন উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

কৃষক মো. আলাউদ্দিন জানান, সকালের দিকে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত হচ্ছিল। হঠাৎ একটি বিকট শব্দ হয় গোয়ালঘরের কাছে। এতে গোয়ালে থাকা তাঁর দুটি গরু মারা যায়। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়।

তিনি বলেন, ‘পরিবারের উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি।’

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক আজকের পত্রিকাকে জানান, মনপুরায় বজ্রপাতে দুটি গরু মারা গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সরকারিভাবে সাহায্য এলে ওই কৃষককে সহযোগিতা করা হবে।

নয়নকে যুবদলের সাধারণ সম্পাদক করায় মনপুরায় আনন্দ মিছিল ও সমাবেশ

ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় বাধা, অতি উৎসাহী নেতাদের চিহ্নিত করার নির্দেশ বিএনপির

তোফায়েল আহমেদের জানাজা ঘিরে ভোলায় উত্তেজনা, পুলিশের সঙ্গে ছাত্রদল-যুবদলের বাগ্‌বিতণ্ডা

ভোলায় মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ

তোফায়েল আহমেদকে দাফন করা হবে ভোলায়

ভোলায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ

ভোলায় ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে অনেক গাছ, বিদ্যুৎ-বিচ্ছিন্ন

ভোলার ১৪ গ্রামের ৫ হাজার পরিবারে আজ ঈদ

মেঘনার ডেঞ্জার জোনে অবৈধভাবে যাত্রী পরিবহন, আটক ৩