হোম > সারা দেশ > ভোলা

ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৫

ভোলা প্রতিনিধি

ভোলায় বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে জেলার সদর উপজেলার বাপ্তা পাইলট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রিপন (২৪), আরিফ (২২), রাজিব (২২), শাকিব (২৫) ও সহিদ (৪৫)। জেলার সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের বাসিন্দা। 

গ্রেপ্তার বিষয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান ভোলা নৌ কন্টিনজেন্ট লেফটেন্যান্ট মুফতাদি উল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তারদের কাছ থেকে ২৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১৮৭ বোতল ফেনসিডিল, ১৭টি ইয়াবা, একটি রামদা, ৬টি মোবাইল ফোন, নগদ ৩২ হাজার ৮০ টাকা জব্দ করা হয়। 

মুফতাদি উল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পাইলটসংলগ্ন মাদক কারবারি শহিদুলের গোপন আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। 

নৌবাহিনী, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয় বলে জানান মুফতাদি উল ইসলাম। তিনি বলেন, গতকাল রাতেই আটকদের এবং জব্দকৃত মাদক ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ওই থানায় একটি মামলা করা হয়েছে। 

জনস্বার্থে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানান  মুফতাদি।

দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, শিশুসহ আহত ৬

ক্যাম্পাসে গণতন্ত্র গলাটিপে হত্যা করা ছাত্রদলের ঐতিহ্য: ভোলায় ডাকসু জিএস

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর সেই ভূমি কর্মকর্তাকে বদলি

ঢাকার আব্দুল্লাহপুর থেকে নিখোঁজ মনপুরার যুবকের ২ দিনেও মেলেনি সন্ধান

একই মাঠে ছাত্রদল ও শিবিরের কর্মসূচি, ভোলা সরকারি কলেজে অনুষ্ঠান বন্ধের নির্দেশ

ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি

এনসিপির কমিটিতে নাম, সেই প্রাণিসম্পদ কর্মকর্তা বরখাস্ত

মেধাতালিকায় দ্বিতীয় ফয়জুল পাননি নিয়োগপত্র, ভেরিফিকেশনে বাদ

মনপুরায় শিক্ষক ও তাঁর ভাইকে মারধরের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

দৌলতখানে অস্ত্র ও মাদক বিক্রির টাকাসহ যুবক আটক