হোম > সারা দেশ > ভোলা

দৌলতখানে ট্রাকচাপায় এক শিক্ষকের মৃত্যু 

দৌলতখান (ভোলা) প্রতিনিধি

দৌলতখান উপজেলায় দলিল উদ্দীন খায়ের হাটে ট্রাকচাপায় মাওলানা আবুল খায়ের (৩৭) নামের এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দলিল উদ্দিন খায়ের হাট ক্লিনিক-সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মাওলানা আবুল খায়ের বোরহানউদ্দীন উপজেলার বড়মানিকা ইউনিয়নের উত্তর কুড়ালিয়া ৪ নম্বর ওয়ার্ডের মাতাব্বর বাড়ির ক্বারি শামসল হক মিয়ার ছেলে। দৌলতখান উপজেলার চরপাতা আলিম মাদ্রাসার আরবি প্রভাষক ছিলেন তিনি। তাঁর স্ত্রী, দুই কন্যা ও এক ছেলে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে খায়ের বোরহানউদ্দীন বাসা থেকে মোটরসাইকেলযোগে মাদ্রাসার উদ্দেশে রওনা দেন। দলিল উদ্দিন খায়ের হাট ক্লিনিক-সংলগ্ন সড়কে পৌঁছালে বিপরীত দিকে আসা দ্রুতগতির একটি মালবাহী ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত খায়েরের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ক্যাম্পাসে গণতন্ত্র গলাটিপে হত্যা করা ছাত্রদলের ঐতিহ্য: ভোলায় ডাকসু জিএস

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর সেই ভূমি কর্মকর্তাকে বদলি

ঢাকার আব্দুল্লাহপুর থেকে নিখোঁজ মনপুরার যুবকের ২ দিনেও মেলেনি সন্ধান

একই মাঠে ছাত্রদল ও শিবিরের কর্মসূচি, ভোলা সরকারি কলেজে অনুষ্ঠান বন্ধের নির্দেশ

ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি

এনসিপির কমিটিতে নাম, সেই প্রাণিসম্পদ কর্মকর্তা বরখাস্ত

মেধাতালিকায় দ্বিতীয় ফয়জুল পাননি নিয়োগপত্র, ভেরিফিকেশনে বাদ

মনপুরায় শিক্ষক ও তাঁর ভাইকে মারধরের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

দৌলতখানে অস্ত্র ও মাদক বিক্রির টাকাসহ যুবক আটক

প্রাণিসম্পদ কর্মকর্তা এনসিপির উপজেলা যুগ্ম আহ্বায়ক