হোম > সারা দেশ > ভোলা

ভোলায় দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগে নারী কর্মীদের হেনস্তার অভিযোগ

ভোলা প্রতিনিধি

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নেত্রীরা। ছবি: আজকের পত্রিকা

ভোলা-২ (দৌলতখান ও বোরহানউদ্দিন) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগ কর্মসূচিতে নারীদের হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে দৌলতখানে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতখান উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি মিনারা বেগম অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার দৌলতখান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ চলাকালে বিএনপি কর্মী রিপন ও সেলিমের নেতৃত্বে নারী কর্মীদের অশ্লীল ভাষায় গালিগালাজ, হেনস্তা এবং প্রচারকাজে বাধা দেওয়া হয়। একই সঙ্গে সাধারণ ভোটারদের ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ করা হয়।

মিনারা বেগম বলেন, এই ধরনের ঘটনা শুধু রাজনৈতিক কর্মসূচিতে বাধা নয়, বরং গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এর আগেও দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর, উত্তর জয়নগর, সৈয়দপুর, ভবানীপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় বিএনপির চিহ্নিত নেতা-কর্মীদের বিরুদ্ধে নারী হেনস্তার অভিযোগ পাওয়া গেছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নারীর অধিকার নিয়ে কথা বলা দলগুলোর নেতা-কর্মীদের দ্বারা নারী হেনস্তার ঘটনা দুঃখজনক ও লজ্জাকর বলে দাবি করা হয়। বক্তারা অভিযোগ করেন, নির্বাচনী মাঠে জনসমর্থনে ব্যর্থ হয়ে বিএনপি ভয়ভীতি ও সহিংসতার পথ বেছে নিয়েছে।

সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের প্রতি তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো—নারী হেনস্তার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, দৌলতখানে সকল প্রার্থীর জন্য সমান ও নিরাপদ গণসংযোগের পরিবেশ নিশ্চিত করা, এ ধরনের বেআইনি কর্মকাণ্ড বন্ধে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে দৌলতখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু আজকের পত্রিকাকে বলেন, ‘জামায়াতে ইসলামীর নারীদের হেনস্তা বা বাধা দেওয়ার সঙ্গে বিএনপির কেউ জড়িত নয়। হয়তো জামায়াতে ইসলামীর নারী কর্মীরা যেসব বাসাবাড়িতে ভোট চাইতে যান, তাঁরাই হয়তো বাধা দেন। সে ক্ষেত্রে আমাদের কিছু বলার নেই। আমরা শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে ভোট করতে চাই।’

ভোলায় ভুয়া চিকিৎসক গ্রেপ্তার, চিকিৎসার নামে রোগীদের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

ভোলায় কোস্ট গার্ডের অভিযান, আটক ২

ভোলায় নির্বাচনী প্রচারণার সময় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ১৩

ভোলায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিকে হামলা-ভাঙচুর

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ আটক ২

দেশে গুজব এখন শিল্পের পর্যায়ে চলে গেছে: ইসি সানাউল্লাহ

ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২৫, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

সংঘর্ষ থামাতে গিয়ে অস্ত্র ও ইয়াবা উদ্ধার

‘চোরের’ স্ত্রীর মামলায় পালিয়ে বেড়াচ্ছে গ্রামবাসী

যারা জান্নাতের টিকিট বিক্রি করে, তারা মুনাফিক: পার্থ