হোম > সারা দেশ > ভোলা

নিজের পিস্তলের গুলিতে আহত এএসআই, অবস্থা আশঙ্কাজনক

ভোলা প্রতিনিধি

নিজের পিস্তলের গুলিতে ভোলার পূর্ব ইলিশা নৌ থানায় মোকতার হোসেন নামে এক এএসআই আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়েছে। গতকাল রোববার থানায় অস্ত্রাগার থেকে অস্ত্র বুঝে নেওয়ার সময় এ ঘটনা ঘটে। 

ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে, ‘রোববার বিকেলে পূর্ব ইলিশা নৌ থানা–পুলিশ সদস্যরা ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। অস্ত্রাগার থেকে অস্ত্র বুঝে নেওয়ার সময় মিস ফায়ার হয়ে মোকতার গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাকে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই এএসআইকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়। 

পূর্ব ইলিশা নৌ থানায় ডিউটিরত পুলিশ সদস্য সনজিব বলেন, ‘ঘটনার সময় আমরা আটজন ছিলাম। মোকতার বিশেষ অভিযানে চট্টগ্রামের কাপ্তাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর তাকে নিয়ে ওসি ও দুজন কনস্টেবল বরিশালে নিয়ে গেছেন। বাকি পাঁচজন থানায় আছেন।’ 

বরিশাল অঞ্চলের নৌ পুলিশ সুপার কফিল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, রোববার বিকেলে পুলিশের এএসআই মোকতার হোসেন দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ করেই নিজের কাছে থাকা পিস্তল থেকে একটি গুলি বেরিয়ে তার পেটে লাগে। পরে তাকে উদ্ধার করে বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।’

দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, শিশুসহ আহত ৬

ক্যাম্পাসে গণতন্ত্র গলাটিপে হত্যা করা ছাত্রদলের ঐতিহ্য: ভোলায় ডাকসু জিএস

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর সেই ভূমি কর্মকর্তাকে বদলি

ঢাকার আব্দুল্লাহপুর থেকে নিখোঁজ মনপুরার যুবকের ২ দিনেও মেলেনি সন্ধান

একই মাঠে ছাত্রদল ও শিবিরের কর্মসূচি, ভোলা সরকারি কলেজে অনুষ্ঠান বন্ধের নির্দেশ

ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি

এনসিপির কমিটিতে নাম, সেই প্রাণিসম্পদ কর্মকর্তা বরখাস্ত

মেধাতালিকায় দ্বিতীয় ফয়জুল পাননি নিয়োগপত্র, ভেরিফিকেশনে বাদ

মনপুরায় শিক্ষক ও তাঁর ভাইকে মারধরের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

দৌলতখানে অস্ত্র ও মাদক বিক্রির টাকাসহ যুবক আটক