হোম > সারা দেশ > ভোলা

স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ: শ্রমিক দল নেতাকে আজীবন বহিষ্কার

ভোলা প্রতিনিধি

প্রতীকী ছবি

ভোলার তজুমদ্দিন উপজেলায় চাঁদার দাবিতে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১ জুলাই) তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ইকবাল হোসেন লিটন ও সাধারণ সম্পাদক মো. সেলিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নৈতিক স্খলনজনিত ও দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিনকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

ব্যক্তির যেকোনো অপরাধের কোনো দায় দল নেবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক কোনো যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি অভিযোগের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

মেজর (অব.) হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় ভোলায় বিএনপির আনন্দ মিছিল

ভোলার মনপুরায় লোকালয়ে আসা মায়া হরিণ উদ্ধার

ভোলার চরফ্যাশন: জালিয়াতি করে গভর্নিং বডি

ভোলায় স্বপন বাহিনীর প্রধান অস্ত্রসহ আটক

জোয়ারের তোড়ে ভেসে গেল অর্ধশতাধিক মহিষ, ৫ দিনেও মেলেনি খোঁজ

ভোলার দৌলতখানে দুই দিনে ১২ মাদক কারবারি গ্রেপ্তার

ভোলায় জমি নিয়ে বিরোধ, বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

ভোলা সরকারি কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নিয়াজ, সাধারণ সম্পাদক কামাল

বিধবাকে পিটিয়ে হাত ও বুকের হাড় ভাঙলেন আ. লীগ নেতা