হোম > সারা দেশ > ভোলা

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

সুপারি বাগান থেকে উদ্ধার করা নিহত সেলিমের লাশ। ছবি: আজকের পত্রিকা

ভোলার চরফ্যাশনে একটি সুপারি বাগান থেকে সেলিম (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের হাসানগঞ্জ গ্রামের ১ নম্বর ওয়ার্ডের একটি সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সেলিম ওই এলাকার মৃত কালু মাঝির ছেলে।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত ১০টার দিকে খাবার খেয়ে ঘরে ঘুমাতে যান সেলিম। পরদিন সকালে স্থানীয় লোকজন মফিজের সুপারি বাগানে তাঁর বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখেন।

পরে তাঁরা স্বজনদের খবর দেন। স্বজনেরা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কীভাবে সেলিম ওই সুপারি বাগানে গেলেন, সে বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন স্বজনেরা।

চরফ্যাশন থানার উপপরিদর্শক (এসআই) মো. সিদ্দিক বলেন, সেলিমের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ভোলা হাসপাতালে আইসিইউ ও সিসিইউ চালুর দাবি, সেই নয়নের পাশে বিভিন্ন পেশার মানুষ

দুর্গন্ধের ভাগাড় থেকে সবুজ উদ্যান, বদলে গেল চরফ্যাশনের প্রবেশমুখ

মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসার অভিযোগ, ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

ভোলার লালমোহন উপজেলার সাবেক চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮

ভোলা হাসপাতাল: আইসিইউর দাবিতে অবস্থান

ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান ওএসডি

বোরহানউদ্দিনে ৩৩ বস্তা সরকারি চাল জব্দের দাবি, প্রশাসনের হিসাবে ২৪

সরকারি গাছ শ্রমিক লীগ নেতার করাতকলে, যুবদল নেতা বহিষ্কার

আটকের ভয়ে নিষেধাজ্ঞার ২২ দিন সাগরে, ঘাটজুড়ে ইলিশের দুর্গন্ধ