হোম > সারা দেশ > ভোলা

স্বামীকে বেঁধে স্ত্রীকে শ্রমিক-ছাত্রদল নেতাদের সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক ১

ভোলা প্রতিনিধি

প্রতীকী ছবি

চাঁদার দাবিতে ভোলার তজুমদ্দিন উপজেলায় স্বামীকে বেঁধে মারধর এবং স্ত্রীকে শ্রমিক ও ছাত্রদল নেতাদের নেতৃত্বে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ বুধবার (২ জুলাই) দুপুরে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট থেকে ধর্ষণ মামলার ৫ নম্বর আসামি মানিককে (৩৫) গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল এক নারীকে গ্রেপ্তার করা হয়েছিল।

র‍্যাব-৮ ভোলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত (অভি) খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বেলা ২টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে মানিককে গ্রেপ্তার করা হয়।

মো. শাহরিয়ার রিফাত (অভি) আরও জানান, মানিককে ভোলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, উপজেলার শম্ভুপুর ইউনিয়নের এক যুবককে গত শনিবার রাতে বাসায় ডেকে নিয়ে চাঁদার দাবিতে রাতভর নির্যাতন চালান উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাসেল, তাঁর ভাই আলাউদ্দিনসহ সংঘবদ্ধ একটি দল।

একপর্যায়ে ওই ব্যক্তির স্ত্রীকে টাকা নিয়ে এসে স্বামীকে ছাড়িয়ে নিতে বলা হয়। গত রোববার সকালে স্ত্রী ঘটনাস্থলে উপস্থিত হলে স্বামীকে ছাড়িয়ে নিতে ৪ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় ওই যুবককে বেঁধে রেখে তাঁর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী।

তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, আলাউদ্দিনসহ তিনজন মিলে ওই নারীকে ধর্ষণ করেন। ধর্ষণ শেষে স্বামী-স্ত্রী দুজনকে ভয়ভীতি দেখিয়ে ঘটনা কাউকে না বলার হুমকি দিয়ে সেখান থেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

মেজর (অব.) হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় ভোলায় বিএনপির আনন্দ মিছিল

ভোলার মনপুরায় লোকালয়ে আসা মায়া হরিণ উদ্ধার

ভোলার চরফ্যাশন: জালিয়াতি করে গভর্নিং বডি

ভোলায় স্বপন বাহিনীর প্রধান অস্ত্রসহ আটক

জোয়ারের তোড়ে ভেসে গেল অর্ধশতাধিক মহিষ, ৫ দিনেও মেলেনি খোঁজ

ভোলার দৌলতখানে দুই দিনে ১২ মাদক কারবারি গ্রেপ্তার

ভোলায় জমি নিয়ে বিরোধ, বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

ভোলা সরকারি কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নিয়াজ, সাধারণ সম্পাদক কামাল

বিধবাকে পিটিয়ে হাত ও বুকের হাড় ভাঙলেন আ. লীগ নেতা