হোম > সারা দেশ > ভোলা

দৌলতখানে ডুবে যাওয়া মাছ ধরার ট্রলার থেকে ৪০ জেলে উদ্ধার

দৌলতখান (ভোলা) প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গতকাল মঙ্গলবার বিকেলে ভোলার দৌলতখানের উত্তাল মেঘনা নদীতে ৬টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারে থাকা ৪০ জেলে জীবিত উদ্ধার করা হয়েছে। এ সময় ডুবে যাওয়া ৫টি ট্রলারও উদ্ধার করেন স্থানীয় জেলেরা। এখন পর্যন্ত ১টি ট্রলার উদ্ধার করা সম্ভব হয়নি।

ট্রলারের মাঝিরা হলেন জাহের মাঝি, ইসমাইল মাঝি, ছাদেক মাঝি, আব্দুল কাদের, ছালাউদ্দিন মাঝি ও নীরব মাঝি।

সরেজমিনে গিয়ে জানা যায়, গতকাল সকালে ঘাট থেকে ট্রলারগুলো মাছ শিকার করতে মেঘনা নদীতে যায়। মাছ শিকার শেষে তীরে আসার পথে প্রচণ্ড ঢেউ ও বাতাসের কবলে পড়ে ট্রলারগুলো ডুবে যায়। ক্ষতিগ্রস্ত ট্রলার মালিকেরা দাবি করেন, তাঁদের ২০ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

দৌলতখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন জানান, ৬টি মাছ ধরার ট্রলার ডোবার ঘটনায় ৫টি ট্রলার ও জেলেদের উদ্ধার করা হয়েছে। আরেকটি ট্রলার উদ্ধারকাজ চলছে। ট্রলারের জাল ও অন্যান্য মালামাল উদ্ধার করা সম্ভাব্য হয়নি। ক্ষতিগ্রস্ত জেলেদের সহায়তা করা হবে।

ক্যাম্পাসে গণতন্ত্র গলাটিপে হত্যা করা ছাত্রদলের ঐতিহ্য: ভোলায় ডাকসু জিএস

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর সেই ভূমি কর্মকর্তাকে বদলি

ঢাকার আব্দুল্লাহপুর থেকে নিখোঁজ মনপুরার যুবকের ২ দিনেও মেলেনি সন্ধান

একই মাঠে ছাত্রদল ও শিবিরের কর্মসূচি, ভোলা সরকারি কলেজে অনুষ্ঠান বন্ধের নির্দেশ

ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি

এনসিপির কমিটিতে নাম, সেই প্রাণিসম্পদ কর্মকর্তা বরখাস্ত

মেধাতালিকায় দ্বিতীয় ফয়জুল পাননি নিয়োগপত্র, ভেরিফিকেশনে বাদ

মনপুরায় শিক্ষক ও তাঁর ভাইকে মারধরের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

দৌলতখানে অস্ত্র ও মাদক বিক্রির টাকাসহ যুবক আটক

প্রাণিসম্পদ কর্মকর্তা এনসিপির উপজেলা যুগ্ম আহ্বায়ক