হোম > সারা দেশ > ভোলা

ট্রলার-স্পিডবোট সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নিখোঁজ যাত্রীদের খুঁজতে উদ্ধার তৎপরতা চালানো হয়। ছবি: সংগৃহীত

বরিশালের কীর্তনখোলা নদীতে ট্রলারের সঙ্গে যাত্রীবাহী স্পিডবোটের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। স্পিডবোট ডুবে তিনজন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া আহত অবস্থায় এক পুলিশ কনস্টেবলকে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।

আজ বৃহস্পতিবার বিকেলে কীর্তনখোলা নদীর চরমোনাই ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার এসব তথ্য জানিয়েছেন।

নিহত ব্যক্তি হলেন জালিস মাহমুদ (৫০)। তিনি ভোলার স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের এইচআর বিভাগে চাকরি করতেন। আহত ব্যক্তি ভোলার দৌলতখান থানার পুলিশ কনস্টেবল।

নৌ থানার ওসি সনাতন চন্দ্র জানান, বরিশাল ডিসি ঘাট থেকে ১০ জন যাত্রী নিয়ে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যায় স্পিডবোটটি। চরমোনাই এলাকাসংলগ্ন নদীতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি নদীতে তলিয়ে যায়।

স্থানীয়রা জানিয়েছেন, ছয়জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও চারজন নিখোঁজ ছিলেন। পরে তাঁদের মধ্য থেকে একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ছাড়া তীরে উঠে আসা যাত্রীদের একজন আহত থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

মনপুরায় ১৩ মণ মা ইলিশ জব্দ, জরিমানা

‘টাকা না দিলে বোটে আগুন জ্বালিয়ে দেব’ মৎস্য কর্মকর্তা ও যুবদল নেতার অডিও ভাইরাল

ভোলায় বাড়ি বাড়ি গিয়ে ট্যাক্স আদায়, প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২

ভোলায় নিজ বাড়িতে যুবদল নেতাকে কোপ, পরদিন লাইফ সাপোর্টে মৃত্যু

পুলিশের ওপর হামলার মামলায় তিন বছর পর গ্রেপ্তার প্রধান শিক্ষক

বোরহানউদ্দিনে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে: তথ্যমন্ত্রী

ভোলায় বিদ্যুতায়িত হয়ে দুই ভাইয়ের মৃত্যু

মাদকাসক্তদের ধরে পুলিশে দেওয়ার আহ্বান স্পিকারের

ভোলায় স্কুলব্যাগে ৬ কেজি গাঁজা, যুবক আটক