হোম > সারা দেশ > ভোলা

ভোলা জেলা কারাগারে কয়েদির মৃত্যু

ভোলা সংবাদদাতা

প্রতীকী ছবি

ভোলা জেলা কারাগারে মো. শফিউল আলম শফি (৪৯) নামের এক কয়েদি মারা গেছেন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামি ছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শফিকে ভোলা জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক ইরফান মাহমুদ তাঁকে মৃত ঘোষণা করেন।

ইরফান মাহমুদ বলেন, সকাল ১০টা ২০ মিনিটের দিকে কারাগার থেকে ওই আসামিকে হাসপাতালে আনা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে তাঁকে হাসপাতালে আনার আগে তিনি মারা গেছেন।

জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালের দিকে ভোলা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান খানের নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পাইলট বাজার এলাকা থেকে মো. শফিউল আলম শফিসহ দুজনকে গাঁজাসহ আটক করে। আটক অপর ব্যক্তি হলেন বদিউল আলম বদিশা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ওই দিন সন্ধ্যার দিকে তাঁদের ভোলা জেলা কারাগারে নেওয়া হয়।

ভোলা জেলা কারাগারের সুপার মো. শওকত হোসেন মিয়া আজকের পত্রিকাকে জানান, সকালের দিকে শফিউল আলম শফি নামের কয়েদি বুকে ব্যথা অনুভব করলে তাঁকে কারাগারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে সদর হাসপাতালে নেওয়া হয়। মৃত কয়েদি শফি কুমিল্লার লক্ষ্মীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল আজিজের ছেলে। তাঁকে মাদক মামলায় গতকাল কারাগারে নিয়ে আসা হয়েছিল।

পুলিশের ওপর হামলার মামলায় তিন বছর পর গ্রেপ্তার প্রধান শিক্ষক

বোরহানউদ্দিনে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে: তথ্যমন্ত্রী

ভোলায় বিদ্যুতায়িত হয়ে দুই ভাইয়ের মৃত্যু

মাদকাসক্তদের ধরে পুলিশে দেওয়ার আহ্বান স্পিকারের

ভোলায় স্কুলব্যাগে ৬ কেজি গাঁজা, যুবক আটক

ভোলায় গণপিটুনিতে যুবকের মৃত্যু, ১১ জনের বিরুদ্ধে মামলা

অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা ৭ শতাধিক রোগী পেলেন বিনা মূল্যের সেবা

নদী-চর-সবুজের সঙ্গে কুয়াশার মিতালি, ভ্রমণপিপাসুদের ডাকছে মনপুরা

ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিধবার সোনার দুল নিয়ে উধাও