হোম > সারা দেশ > ভোলা

ভোলায় চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে

ভোলা ও চরফ্যাশন প্রতিনিধি

মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশনে চাঁদাবাজি, মারধর ও দোকানঘরে তালা ঝোলানোর অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি নেতা মোতাহার হোসেন আলমগীর মালতিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে আদালত পুলিশের পরিদর্শক সেখ মো. নাসীর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে জেলা ও দায়রা জজ শরীফ এ এম রেজা জাকের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মোতাহার হোসেন আলমগীর মালতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চরফ্যাশন পৌরসভার গ্লাস ব্যবসায়ী মো. ছালামের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। না দেওয়ায় তাঁকে মারধর এবং তাঁর দোকানঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ছালাম বাদী হয়ে মোতাহার হোসেন আলমগীর মালতিয়া ও তাঁর দুই ছেলে আরাফাত হোসেন এবং ফাহাদ হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। পরে আসামিরা উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।

পুলিশ পরিদর্শক সেখ মো. নাসীর উদ্দিন বলেন, জামিনের মেয়াদ শেষে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করেন আসামিরা। আদালত আজ মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী মো. ছালাম বলেন, ’ ক্ষমতার প্রভাব খাটিয়ে আমার দোকানে তালা ঝুলিয়ে আমাকে মারধর করা হয়েছিল। থানায় বিচার না পেয়ে আদালতের আশ্রয় নিয়েছিলাম। আদালতের রায়ে আমি ন্যায়বিচারের আশা ফিরে পেয়েছি।’

সাপের কামড় খাওয়া সেই জেলের মৃত্যু, অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন অনেকে

ভোলায় কোর্ট পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলায় ডাকাত দলের সর্দার নুরে আলম গ্রেপ্তার

ভোলায় বাসচাপায় শিশু নিহতের ঘটনায় চালকের সহকারী আটক

সাপের ছোবলে জীবন-সংকটে জেলে বাবলু, অর্থাভাবে থমকে চিকিৎসা

মেজর (অব.) হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় ভোলায় বিএনপির আনন্দ মিছিল

ভোলার মনপুরায় লোকালয়ে আসা মায়া হরিণ উদ্ধার

ভোলার চরফ্যাশন: জালিয়াতি করে গভর্নিং বডি

ভোলায় স্বপন বাহিনীর প্রধান অস্ত্রসহ আটক

জোয়ারের তোড়ে ভেসে গেল অর্ধশতাধিক মহিষ, ৫ দিনেও মেলেনি খোঁজ