হোম > সারা দেশ > ভোলা

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

ভোলা প্রতিনিধি

প্রতীকী ছবি

ভোলায় ফেসবুকে জমিজমা-সংক্রান্ত বিরোধের পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারিতে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

আজ শুক্রবার সকালে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নজির ব্যাপারী বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নারী রাসু বেগম (৪৫) নজির ব্যাপারীর বাড়ির মো. জাহাঙ্গীরের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে জমিজমা-সংক্রান্ত বিরোধ নিয়ে নিহতের দেবর বজলু ব্যাপারীর ছেলে মাইনুদ্দিন ফেসবুকে একটি পোস্ট করেন। ওই পোস্টকে কেন্দ্র করে বজলু ব্যাপারীর সঙ্গে প্রতিপক্ষ কাশেম, ইকবাল ও রাজুর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা মারামারিতে জড়িয়ে পড়লে রাসু বেগম এগিয়ে যান। এ সময় প্রতিপক্ষের পিটুনিতে আহত হয়ে রাত ১টার দিকে তাঁর মৃত্যু হয় বলে দাবি পরিবারের সদস্যদের।

এ ঘটনার পর অভিযুক্ত কাশেম ও তাঁর স্ত্রীকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে কাশেমের ছেলে ইকবাল পলাতক রয়েছেন।

নিহতের মেয়ে রুবিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মাকে কাশেম, ইকবাল ও রাজিয়া বেগম পিটিয়ে হত্যা করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম বলেন, নিহত রাসু বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ভোলার লালমোহন উপজেলার সাবেক চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮

ভোলা হাসপাতাল: আইসিইউর দাবিতে অবস্থান

ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান ওএসডি

বোরহানউদ্দিনে ৩৩ বস্তা সরকারি চাল জব্দের দাবি, প্রশাসনের হিসাবে ২৪

সরকারি গাছ শ্রমিক লীগ নেতার করাতকলে, যুবদল নেতা বহিষ্কার

আটকের ভয়ে নিষেধাজ্ঞার ২২ দিন সাগরে, ঘাটজুড়ে ইলিশের দুর্গন্ধ

আইসিইউ-সিসিইউ চালুর দাবিতে হাসপাতালে যুবকের অবস্থান

ভোলা জেনারেল হাসপাতাল: ৫ বছরেও চালু হয়নি আইসিইউ, ভোগান্তি

জনবলসংকটে ৫ বছরেও চালু হয়নি ভোলা জেনারেল হাসপাতালের আইসিইউ