হোম > সারা দেশ > বরিশাল

মেঘনায় ৫০ হাজার চিংড়ির রেণু জব্দ, ১১ জেলেকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের মেঘনাবেষ্টিত হিজলায় অভিযানে জব্দ করা জাল পুড়িয়ে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

বরিশালের মেঘনাবেষ্টিত হিজলা উপজেলায় গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তরের অভিযানকারী দল। এসব জেলে অভয়াশ্রমে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধ জাল দিয়ে চিংড়ির রেণু আহরণ করছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইলিয়াস সিকদার আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১ জনের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করেন। অভিযানকালে ৫০ হাজার গলদা রেণু ও অবৈধ জাল জব্দ করা হয়।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন রওশন আলী মাতব্বর, মো. লিটন, শাহে আলম আকন, মো. মুরাদ মাতবর, মো. রাজিব, রিফাত খান, মো. আরিফ, মো. সাইফুল, আব্দুস সালাম ফকির, জামাল হাওলাদার ও লিটন গাজী।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মাদ আলম আজকের পত্রিকাকে বলেন, মেঘনা নদীর বাউসিয়া, হরিনাথপুর, মাইজার চর ও ছয়গাঁ এলাকায় মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন, কোস্ট গার্ড ও হিজলা থানার পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় রেণু জব্দ করে নদীতে অবমুক্ত এবং ১২টি চরঘেরা জাল উচ্ছেদ ও ১ লাখ ৩২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. হুসনুর জামান নেতৃত্ব দেন।

ঢাকা-বরিশাল রুটে বাসভাড়া বাড়ল ৫০ টাকা

সংরক্ষিত নারী আসন: বরিশাল বিভাগে মনোনয়ন পেলেন মাত্র ৩ নেত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয়: শাটডাউনে যাচ্ছেন শিক্ষকেরা

ফুটওভার ব্রিজের দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

ফুটওভার ব্রিজের দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ

হিজলায় ১৭ লাখ টাকার চিংড়ির রেণু জব্দ, মেঘনায় অবমুক্ত

ববি ভিসির কার্যালয়ের সামনে অনশনে বিভাগীয় প্রধান, দাবি ৬০ শিক্ষকের পদোন্নতি

চার দফা দাবি: ২ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বাসের ধাক্কায় পথচারী নিহত: বাস আটক নিয়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতার উত্তেজনা

গভীর রাতের অভিযানে মেঘনায় ১৩ জেলে আটক, জরিমানা