হোম > সারা দেশ > বরিশাল

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা আরও ৩ মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

জেবুন্নেছা আফরোজ। ছবি: আজকের পত্রিকা

বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি জেবুন্নেছা আফরোজকে নতুন তিন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বরিশাল জেলহাজতে থাকা জেবুন্নেছাকে আজ মঙ্গলবার দুপুরে আদালতে আনা হয়। এ সময় তিনটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। আদালত আবেদন মঞ্জুর করে তাঁকে ফের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

ওসি মিজান বলেন, বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা দুটি মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে ছিলেন। মঙ্গলবার আরও তিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি হত্যার অভিযোগসহ পাঁচ মামলায় গ্রেপ্তার হয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

চিকিৎসক দম্পতির সন্তানের মৃত্যু: ‘কল দিয়ে ডাক্তার আশীষ স্যারের পা ধরেছি, তাও তিনি আসবেন না’

মেহেন্দীগঞ্জে লোহার সেতু ভেঙে খালে, ভোগান্তি

লঞ্চে তরুণীকে ধর্ষণ, ঢাকা থেকে যুবক গ্রেপ্তার

বরিশালে বিআইডব্লিউটিএ দপ্তরে হঠাৎ উপস্থিত নৌপরিবহন প্রতিমন্ত্রী

উচ্চ আদালতের রুল জারি: বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠে বাণিজ্য মেলা বন্ধের নির্দেশ

হামের চাপে শেবাচিম ও জেনারেল হাসপাতাল, রোগী ধরে রাখতে পারছে না উপজেলা হাসপাতাল

মুলাদীতে যুবক হত্যা: ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

ঠিকাদারের বিল আদায় করিয়ে দিতে যান ছাত্রদল নেতা, প্রকৌশলীকে আক্রমণের অভিযোগ

এমপিকে কটূক্তির মামলা: থানায় আসামির ওপর ছাত্রদল-যুবদলের হামলার অভিযোগ

বরিশাল শেবাচিম হাসপাতাল: অক্সিজেনের নল খুলে নেওয়ায় রোগীর মৃত্যু, তদন্তে কমিটি