হোম > সারা দেশ > বরিশাল

আগৈলঝাড়ায় জরাজীর্ণ সেতু, বাঁশ দিয়ে জোড়াতালিতে চলছে পারাপার

 আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি 

আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মধ্যপাড়া এলাকায় অবস্থিত জরাজীর্ণ সেতু। ছবি: আজকের পত্রিকা

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মধ্যপাড়া এলাকায় অবস্থিত একটি সেতু স্থানীয় বাসিন্দাদের জন্য যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় জরাজীর্ণ হয়ে পড়া এই সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। সেতুটির মাঝখানের অংশ ভেঙে যাওয়ায় সেখানে বাঁশ দিয়ে জোড়াতালির মাধ্যমে কোনো রকমে চলাচলের কাজটা সারছে এলাকাবাসী। কিন্তু এতে মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই সেতুটি পুনর্নির্মাণ বা সংস্কারের দাবি ভুক্তভোগীদের।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বাধ্য হয়ে এলাকাবাসী কাঠের পাটাতন ও বাঁশ দিয়ে অস্থায়ীভাবে মেরামত করে চলাচলের ব্যবস্থা করেছেন। বাঁশের খুঁটি বেঁধে কোনো রকমে সচল রাখা এই সেতু প্রতিদিন শত শত মানুষ ব্যবহার করছে।

বিশেষ করে রাতের বেলায় সেতুটি হয়ে ওঠে আরও বিপজ্জনক। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। মোটরসাইকেল, ভ্যান ও ইজিবাইক চলাচলের সময় যাত্রী ও পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও প্রতিনিয়ত এই ঝুঁকিপূর্ণ সেতু পার হতে বাধ্য হচ্ছে।

স্থানীয় বাসিন্দা শ্যামল ঘটক জানান, প্রায় ২৫ বছর আগে বাহাদুরপুর খালের ওপরে এই সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণের আট বছরের মধ্যেই ক্ষতিগ্রস্ত হতে শুরু করে সেতুটি। কিন্তু বছরের পর বছর গেল কোনো সংস্কার হয় না।

ভ্যানচালক বাসুদেব জানান, ভ্যান নিয়ে সেতু পার হওয়ার সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে। দিনে দিনে সেতুটির অবস্থা আরও খারাপ হয়েছে। বর্তমানে সেতুর মাঝখানে ভেঙে গেছে। দেখলে বোঝা যায় না সেটি পাকা সেতু নাকি বাঁশের সাঁকো। বিকল্প কোনো রাস্তা না থাকায় আশপাশের কয়েকটি গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। কোমলমতি শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেই বাধ্য হয়ে এই ঝুঁকিপূর্ণ সেতু ব্যবহার করছেন।

এ ব্যাপারে উপজেলা এলজিইডি বিভাগের প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী জানান, সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের দাবি, দ্রুত সেতুটি সংস্কার বা নতুন করে নির্মাণ না করা হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

বরিশালে বৈশাখী উৎসবে মানুষের ঢল, প্রাণ ফিরল সংস্কৃতিতে

স্কাউটে অর্থ তছরুপ, নারী কেলেঙ্কারি: বরিশাল আঞ্চলিক পরিচালককে প্রত্যাহার, তদন্ত কমিটি

পুলিশ দেখে ইয়াবা গিলে অচেতন যুবক, হাসপাতালে ভর্তি

ব্যবসায়ীর মজুত করা আড়াই হাজার লিটার ডিজেল জব্দ, সরকারি দামে বিক্রি

মেহেন্দীগঞ্জে চাল পাননি তালিকাভুক্ত শতাধিক জেলে, বিক্ষোভ

বরিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বিকল্প ব্যবস্থা না করায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা

পয়লা বৈশাখের হাওয়ায় বরিশালে ইলিশ উধাও

ঈদুল আজহার আগে বিসিসির ৬ শতাধিক ভবনের নকশা অনুমোদনের নির্দেশ

৬০ শিক্ষকের পদোন্নতির দাবিতে ববি উপাচার্যকে ৫ কার্যদিবসের আলটিমেটাম

বরিশাল বিশ্ববিদ্যালয়: নীতিমালার জটিলতায় আটকে আছে ৬০ শিক্ষকের পদোন্নতি