হোম > সারা দেশ > বরিশাল

৫ দফা দাবিতে বিএম কলেজের শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি, অনশনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

শিক্ষক সংকটসহ পাঁচ দফা দাবিতে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী ব্লকেড কর্মসূচি করেছেন। আজ রোববার দুপুরে কলেজসংলগ্ন হাসপাতাল রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট, শ্রেণিকক্ষের অভাব, অবকাঠামোগত দুর্বলতা, নিরাপত্তার ঘাটতি এবং মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। এসব সমস্যার সমাধান না হলে আগামীকাল সোমবার থেকে আমরণ অনশন এবং কলেজের সব দপ্তরে তালা লাগানোর হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাহাবুদ্দিন মিয়া, সমাজকর্ম বিভাগের সাইফুল ইসলাম ও সমাজবিজ্ঞান বিভাগের তানজিল।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার উপযুক্ত পরিবেশ নেই। অল্প বৃষ্টিতে ক্যাম্পাস পানিতে তলিয়ে যায়। ছাত্রাবাসের অধিকাংশ কক্ষ বসবাসের অনুপযোগী। শিক্ষকের অভাবে নিয়মিত ক্লাস হয় না। এসব সমস্যার দ্রুত সমাধান চাই আমরা।’

শিক্ষার্থীরা আরও জানান, পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, শ্রেণিকক্ষ বৃদ্ধি, আধুনিক অবকাঠামো উন্নয়ন, নিরাপদ ক্যাম্পাস এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা। এসব দাবি আদায়ে এর আগে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছেও স্মারকলিপি দেওয়া হয়েছে।

বাবুগঞ্জে কুকুরের আক্রমণে আহত বিপন্ন গন্ধগোকুল উদ্ধার

অণ্ডকোষ চেপে ধরে চেকে স্বাক্ষর: অবশেষে মুখ খুললেন আব্দুল আজিজ

মুলাদীতে কাদামাটির সড়কে চরম ভোগান্তি, পাঁচ গ্রামের যোগাযোগ ব্যাহত

এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল

জয়ন্তী নদীতে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, ভেসে গেল ৯ কিলোমিটার

ভাঙ্গা-কুয়াকাটা সড়ক ৬ লেনের দাবিতে আমরা সবাই ঐক্যবদ্ধ: সরওয়ার

সম্পদ লুটের চেষ্টা: ভিক্ষুক পরিচয়ে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে জখম, মা-ছেলে গ্রেপ্তার

বরিশালে নদীভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন

ত্রুটিপূর্ণ ট্রান্সফরমার বিস্ফোরণে আগুন, স্থানীয়দের তৎপরতায় রক্ষা

জুয়া, চুরি-ডাকাতি ও মাদক কারবার বন্ধের দাবিতে মুলাদীতে মানববন্ধন