হোম > সারা দেশ > বরিশাল

৭ বছরের সাজা এড়াতে ১৪ বছর পলাতক, ঈদ করতে এসে ধরা

মুলাদি (বরিশাল) প্রতিনিধি

সাত বছরের সাজা এড়াতে ১৪ বছর পলাতক ছিলেন পারভেজ ব্যাপারী (৩৫)। এ বছর পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি। গতকাল শুক্রবার রাতে মুলাদী থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

পারভেজ ব্যাপারী বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের দক্ষিণ বালিয়াতলী গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে গোসাইরহাট থানায় অস্ত্র মামলায় সাত বছরের সাজা হয়েছিল।

মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান কবির বলেন, ২০০৫ সালে পারভেজ ব্যাপারীর বিরুদ্ধে গোসাইরহাট থানায় একটি অস্ত্র মামলা হয়। ওই মামলায় ২০১০ সালে শরীয়তপুরের জ্যেষ্ঠ বিচারিক আদালত তাঁকে সাত বছরের কারাদণ্ড দেন। মামলার রায়ের পর সাজা এড়াতে পারভেজ দীর্ঘদিন পালিয়ে ছিলেন। এ বছর তিনি ঈদ করতে বাড়ি আসেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পারভেজকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম বলেন, অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পারভেজ ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকালে তাঁকে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে।

উজিরপুরে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, মাইক্রোবাসসহ আটক ৯

জমি নিয়ে বিরোধ, চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ৮ জনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নিখোঁজ যুবকের লাশ ৫ দিন পর বরিশালে উদ্ধার

ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু

সম্মেলনের আগে অডিটরিয়ামের ফ্যান চুরি, ভোগান্তিতে জামায়াতের নেতা-কর্মীরা

বরিশালে সেপটিক ট্যাংকে কাজ করার সময় ২ শ্রমিকের মৃত্যু

বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল

জলাশয় ভরাট থামছেই না, উদ্বেগ

মুলাদীতে জেলে ও খেয়াযাত্রীদের ওপর বোমা হামলা, ‘বোমারু জামাল’ গ্রেপ্তার

অপহরণের ৬ মাস পর উদ্ধার স্কুলছাত্রী, গ্রেপ্তার ২