হোম > সারা দেশ > বরিশাল

হিজলায় চিংড়ি রেণুসহ আটক ২

 হিজলা প্রতিনিধি 

ড্রামভর্তি চিংড়ি রেণু। ছবি: সংগৃহীত

বরিশালের হিজলা উপজেলায় কয়েকটি ড্রামভর্তি বিপুল পরিমাণ চিংড়ি রেণুসহ দুজনকে আটক করা হয়েছে। কোস্ট গার্ড ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার সময় উপজেলার দুর্গাপুর লঞ্চঘাট নামক এলাকায় মেঘনা নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. স্বপন (৩২) এবং আল আমিন (২২)। এ ছাড়া রেণু বহনকারী একটি ট্রলার জব্দ করা হয়েছে।

পরবর্তী সময়ে হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আলমের নির্দেশে চিংড়ির রেণু মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। এ ছাড়া আটক দুজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশিদ এক প্রেস লিস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। এতে উপকূলীয় এবং নদীতীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ঢাকা-বরিশাল রুটে বাসভাড়া বাড়ল ৫০ টাকা

সংরক্ষিত নারী আসন: বরিশাল বিভাগে মনোনয়ন পেলেন মাত্র ৩ নেত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয়: শাটডাউনে যাচ্ছেন শিক্ষকেরা

ফুটওভার ব্রিজের দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

ফুটওভার ব্রিজের দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ

হিজলায় ১৭ লাখ টাকার চিংড়ির রেণু জব্দ, মেঘনায় অবমুক্ত

ববি ভিসির কার্যালয়ের সামনে অনশনে বিভাগীয় প্রধান, দাবি ৬০ শিক্ষকের পদোন্নতি

চার দফা দাবি: ২ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বাসের ধাক্কায় পথচারী নিহত: বাস আটক নিয়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতার উত্তেজনা

গভীর রাতের অভিযানে মেঘনায় ১৩ জেলে আটক, জরিমানা