হোম > সারা দেশ > ঝালকাঠি

নলছিটিতে নারী মাদক কারবারি গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি  

সাথী আক্তার। ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (২ আগস্ট) রাতে পৌর শহরের ফেরিঘাট-সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার হওয়া নারীর নাম সাথী আক্তার (৩২)। তিনি ফেরিঘাট এলাকার বাসিন্দা মনির হোসেনের স্ত্রী এবং তাঁর বসতঘর থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থানার এসআই এল এম আতাউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান চালায়। এ সময় সাথী আক্তারের পরিহিত পাজামার ডান পাশের কোচর থেকে একটি সিলযুক্ত জিপার ব্যাগে রাখা ৩০৫টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া ঘরের বারান্দা থেকে আরও ১৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সামনে আলামত ওজন করে জব্দ করা হয়।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার সাথী আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে এবং তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড