হোম > সারা দেশ > বরিশাল

ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে আন্দোলন অব্যাহত, পেছাল মামলার শুনানি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র ঘোষণার দাবিতে বরিশালে গণমিছিল। ছবি: আজকের পত্রিকা

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র ঘোষণার দাবিতে বরিশালে গণমিছিল হয়েছে। আজ রোববার সকালে নগরীর সদর রোডের অশ্বিনীকুমার হলের সামনে বরিশাল সিটি করপোরেশনের সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি হয়।

এদিকে ২০২৩ সালের বরিশাল সিটি করপোরেশন নির্বাচন বাতিল চেয়ে দায়ের করা মামলা আগামী ২৪ এপ্রিল শুনানির দিন ধার্য করেছে আদালত।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৩ সালের জুনে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী হাতপাখা প্রতীকের প্রার্থীর ওপর ন্যক্কারজনক হামলা চালায়। ওই নির্বাচন দলীয়করণ করে নৌকার পক্ষে কাজ করে নির্বাচন কমিশন। এ সময় তারা নির্বাচনের ফলাফল বাতিল করে হাতপাখা প্রতীকের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবি জানান।

জানা গেছে, এর আগে গত বৃহস্পতিবার ২০২৩ সালের বিসিসি নির্বাচনের ফলাফল বাতিল করে দ্বিতীয় স্থানে থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম মেয়র হতে বরিশাল সিটি নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও সদর জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে মামলা করেন। সৈয়দ ফয়জুল করিমের পক্ষে আবেদনটি আদালতে দাখিল করেন তাঁর আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির। ওই মামলারে শুনানির দিন রোববার ধার্য থাকলেও আদালত তা ২৪ এপ্রিল নির্ধারণ করেছেন।

সংরক্ষিত নারী আসন: বরিশাল বিভাগে মনোনয়ন পেলেন মাত্র ৩ নেত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয়: শাটডাউনে যাচ্ছেন শিক্ষকেরা

ফুটওভার ব্রিজের দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

ফুটওভার ব্রিজের দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ

হিজলায় ১৭ লাখ টাকার চিংড়ির রেণু জব্দ, মেঘনায় অবমুক্ত

ববি ভিসির কার্যালয়ের সামনে অনশনে বিভাগীয় প্রধান, দাবি ৬০ শিক্ষকের পদোন্নতি

চার দফা দাবি: ২ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বাসের ধাক্কায় পথচারী নিহত: বাস আটক নিয়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতার উত্তেজনা

গভীর রাতের অভিযানে মেঘনায় ১৩ জেলে আটক, জরিমানা

বরিশাল স্কাউটে অনিয়মের অভিযোগের তদন্ত শুরু, সাক্ষ্য গ্রহণ