হোম > সারা দেশ > বরিশাল

পরিমাপে কম: বরিশালে দুটি ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা

বরিশাল প্রতিনিধি

পরিমাপে কম দেওয়ার দায়ে বরিশাল নগরের দুটি ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার দুপুরে নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. সেলিমের নেতৃত্বে অভিযানে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার দায়ে হাজী ইসরাইল ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা এবং কলেজ রোড ফিলিং স্টেশন থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। 

অধিদপ্তরের উপপরিচালক মো. সেলিম জানান, দুটি ফিলিং স্টেশনে পাঁচ লিটার পেট্রল ও অকটেন পরিমাপ করে ৩০০ মিলিলিটার কম পেয়েছেন। 

এ সময় অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া ও সিটি করপোরেশনের স্বাস্থ্য পরিদর্শক রাসেল শিকদার উপস্থিত ছিলেন।

পুকুরের বালু সরিয়ে আগের অবস্থায় ফেরানোর নির্দেশ পরিবেশ অধিদপ্তরের

আগৈলঝাড়ায় মন্দিরের ট্রাংক ভেঙে টাকা ও পূজার উপকরণ চুরি

বরিশালে ইয়াবাসহ দম্পতি আটক

চাঁদা আদায় নিয়ে বিরোধে জেলেদের ওপর হামলা, হাতবোমা বিস্ফোরণে আহত ৫

অসাধু জেলের জালে মা ইলিশ

আইন লঙ্ঘন করে কলেজের পুকুর ভরাট অধ্যক্ষের

ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের

মুলাদীতে লঞ্চঘাটের টোলঘর থেকে ৫০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মোবাইল নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর, তদন্তে কমিটি

সরকারি বরাদ্দের ২০ শতাংশ নেতার পেটে