হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষক দলের নেতার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

দুই মোটরসাইকেলের সংঘর্ষে বরিশাল মহানগর কৃষক দলের আহ্বায়ক জিয়াউল আহসান শামীম (৫১) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বরিশাল নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শামীম নগরের ৩০ নম্বর ওয়ার্ডের চৌমাথা এলাকার মৃত আবুল কাশেম ব্যাপারীর ছেলে। তিনি দুই সন্তানের জনক। 

সড়ক দুর্ঘটনায় কৃষক দলের আহ্বায়কের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন। 
 
ঘটনার প্রত্যক্ষদর্শী ইমাম হোসেন জানান, শামীম মোটরসাইকেলে বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। তিনি সড়কের বাঁ পাশে ছিলেন। বিপরীত দিক থেকে আসা আরেকটি দ্রুতগামী মোটরসাইকেল রং সাইডে এসে পড়লে শামীমের মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুজনই আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পরে শামীম মারা যান।

চিকিৎসক দম্পতির সন্তানের মৃত্যু: ‘কল দিয়ে ডাক্তার আশীষ স্যারের পা ধরেছি, তাও তিনি আসবেন না’

মেহেন্দীগঞ্জে লোহার সেতু ভেঙে খালে, ভোগান্তি

লঞ্চে তরুণীকে ধর্ষণ, ঢাকা থেকে যুবক গ্রেপ্তার

বরিশালে বিআইডব্লিউটিএ দপ্তরে হঠাৎ উপস্থিত নৌপরিবহন প্রতিমন্ত্রী

উচ্চ আদালতের রুল জারি: বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠে বাণিজ্য মেলা বন্ধের নির্দেশ

হামের চাপে শেবাচিম ও জেনারেল হাসপাতাল, রোগী ধরে রাখতে পারছে না উপজেলা হাসপাতাল

মুলাদীতে যুবক হত্যা: ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

ঠিকাদারের বিল আদায় করিয়ে দিতে যান ছাত্রদল নেতা, প্রকৌশলীকে আক্রমণের অভিযোগ

এমপিকে কটূক্তির মামলা: থানায় আসামির ওপর ছাত্রদল-যুবদলের হামলার অভিযোগ

বরিশাল শেবাচিম হাসপাতাল: অক্সিজেনের নল খুলে নেওয়ায় রোগীর মৃত্যু, তদন্তে কমিটি