হোম > সারা দেশ > বরিশাল

ক্লাস ফাঁকি দিয়ে টিকটক করায় ৩ স্কুলছাত্রীকে ছাড়পত্র

বরিশাল প্রতিনিধি

বরিশালের একটি স্কুলে ক্লাস ফাঁকি দিয়ে টিকটিকের ভিডিও করায় তিন ছাত্রীকে ছাড়পত্র দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। গতকাল রোববার বরিশালের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষ ওই তিন ছাত্রীকে ছাড়পত্র দেয়। 

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফখরুজ্জামান এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ছাড়পাত্র দেওয়া ওই তিন ছাত্রীর শ্রেণি কক্ষের মূল্যায়ন মোটেই ভালো নয়। তার ওপর ওই তিন ছাত্রী স্কুল ড্রেস পড়ে বাড়ি থেকে বেড় হয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াত। অনেক সময় স্কুলে এসেও বেড় হয়ে যেত। ওই তিন ছাত্রী বন্ধুদের সঙ্গে নৌকায়, বিনোদন স্পটে ঘুরে ঘুরে টিকটকের নামে নানা অপকর্ম জড়িত ছিল। 

পরে ওই ৩ ছাত্রীর অভিভাবকদের ডেকে সার্বিক বিষয় তুলে ধরেছেন। এমন পরিস্থিতিতে তারা বাধ্য হয়েছেন ওই তিনজনকে টিসি দিতে। কেন না তাদের কর্মকাণ্ড অন্য ছাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। 

নাম প্রকাশ না করার শর্তে হালিমা খাতুন স্কুলের একাধিক ছাত্রীর অভিভাবক জানান, কেবল ওই তিনজন নয়, আরও কয়েকজন ছাত্রী এ ধরনের কাজে জড়িয়ে পড়েছে। তারা ছেলেদের সঙ্গে মিশে নানা অপকর্মেও জড়াচ্ছে। 

এ বিষয়ে প্রধান শিক্ষক এস এম ফখরুজ্জামান বলেন, আর কোনো ছাত্রী এমন কর্মকাণ্ডে জড়িত আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

মশা নিধনে উন্নত ওষুধ কেনার নির্দেশ বিসিসি প্রশাসকের

কালাবদর নদীতে কোস্ট গার্ডের অভিযানে জেলেদের হামলা

চরমোনাইয়ের মাহফিলে আমন্ত্রণ পায়নি জামায়াত

জমি নিয়ে বিরোধে হামলা: চিকিৎসাধীন কলেজছাত্রের মৃত্যু

বরিশালে মোটরসাইকেল চুরির অভিযোগে জেলা ছাত্রদল নেতা কারাগারে

শ্রমিক ছাঁটাই ও বেতনবৈষম্যের প্রতিবাদে ওষুধ কারখানায় কর্মবিরতি

আ.লীগ নেতাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চাওয়ায় শ্রমিক দল নেতাকে নোটিশ

জমিজমার বিরোধে তিন দফায় হামলা, নিরাপত্তার অভাবে বাড়িছাড়া পরিবার

আগৈলঝাড়ায় গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১১ জন আহত

ছুটির দিনেও বিসিসির সভা, কাজের গতি বাড়ানোর তা‌গিদ প্রশাসকের