হোম > সারা দেশ > বরিশাল

ভোলার মেঘনায় ট্রলারডুবি, বাবা-ছেলে নিখোঁজ

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার মেঘনা নদীতে মালবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে বাবা, ছেলেসহ দুজন নিখোঁজ রয়েছেন। আজ সোমবার ভোরে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মাছঘাটসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

আজ সন্ধ্যায় বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন মিয়া।

পুলিশ জানায়, ভোলার মনপুরা থেকে একটি পণ্যবাহী ট্রলার ভাঙারি পণ্য নিয়ে বরিশালের মেহেন্দীগঞ্জ যাওয়ার পথে মেঘনা নদীর জোড়খাল এলাকায় তীব্র স্রোতে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা মো. রিয়াজ সর্দার (২৭), মো. রুবেল খা (২৫), মো. ফারুক (৪০), মো. শাকিল (২২), মো. রাসেল (৩০), মো. পারভেজ (৩২), মো. রাজ্জাক (৬২) ডুবে যান। পরে জেলেদের সহায়তায় সদর থানা-পুলিশ, নৌ পুলিশ ও কোস্টগার্ড টিম পাঁচজনকে উদ্ধার করে।

বাকি দুজন এখনো নিখোঁজ রয়েছেন। তাঁরা হলেন আব্দুর রাজ্জাক সর্দার ও তাঁর ছেলে পারভেজ সর্দার। তাঁরা সবাই বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া গ্রামের বাসিন্দা।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন মিয়া সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ভোলার রাজাপুরে ট্রলারডুবির ঘটনায় সাতজন নিখোঁজ ছিল। সদর থানা-পুলিশের টিম, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশের উদ্ধার অভিযানে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে দুজন এখনো নিখোঁজ। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

চাঁদপুরে নিখোঁজ যুবকের লাশ ৫ দিন পর বরিশালে উদ্ধার

ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু

সম্মেলনের আগে অডিটরিয়ামের ফ্যান চুরি, ভোগান্তিতে জামায়াতের নেতা-কর্মীরা

বরিশালে সেপটিক ট্যাংকে কাজ করার সময় ২ শ্রমিকের মৃত্যু

বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল

জলাশয় ভরাট থামছেই না, উদ্বেগ

মুলাদীতে জেলে ও খেয়াযাত্রীদের ওপর বোমা হামলা, ‘বোমারু জামাল’ গ্রেপ্তার

অপহরণের ৬ মাস পর উদ্ধার স্কুলছাত্রী, গ্রেপ্তার ২

পুকুরের বালু সরিয়ে আগের অবস্থায় ফেরানোর নির্দেশ পরিবেশ অধিদপ্তরের

আগৈলঝাড়ায় মন্দিরের ট্রাংক ভেঙে টাকা ও পূজার উপকরণ চুরি