হোম > সারা দেশ > বরিশাল

হঠাৎ পদত্যাগ করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার

নিজস্ব প্রতিবেদক, ব‌রিশাল

অধ্যাপক ড. মো. মুহ‌সিন। ছবি: সংগৃহীত

ব‌রিশাল বিশ্ববিদ্যাল

য়ের রে‌জিস্ট্রার (অতিরিক্ত দা‌য়িত্ব) অধ্যাপক ড. মো. মুহ‌সিন উদ্দীন পদত্যাগ ক‌রে‌ছেন। আজ সোমবার সকা‌লে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌ‌ফিক আলমের দপ্ত‌রে তিনি পদত্যাগপত্র জমা দি‌য়ে‌ছেন।

অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন এ তথ্য নিশ্চিত করে জানান, রোববারই তিনি উপাচার্যকে পদত্যাগের কথা জানিয়েছিলেন এবং আজ আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগের কারণ প্রসঙ্গে অধ্যাপক মুহসিন জানান, সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বাজেট টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শনের সময় ১৭টি ‘অবজার্ভেশন’ (পর্যবেক্ষণ) দিয়েছে। এর মধ্যে চারটি পর্যবেক্ষণ সরাসরি রেজিস্ট্রার-সংক্রান্ত। এই পর্যবেক্ষণগুলো ছিল—কেন রেজিস্ট্রার অধ্যাপক হয়েও সিন্ডিকেট সদস্য ও একাডেমিক সদস্য? কেন তিনি আবাসিক কর্মকর্তা হিসেবে ক্যাম্পাসের ভেতরে থাকেন না? কেন রেজিস্ট্রার গাড়ি ব্যবহার করেন?

রেজিস্ট্রার জানান, এসব কারণে তিনি মনে করেন এই পদে থাকা উচিত হবে না। যে কারণে তিনি পদত্যাগ করেছেন। চলতি বছরের ২১ মে ড. মুহসিন রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন। ছয় মাস পর্যন্ত এ পদে থাকার কথা থাকলেও তার আগেই পদত্যাগ করলেন তিনি।

এ ব্যাপারে জানতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

তবে উপাচার্যের পিএস টু ভিসি মুহাম্মদ মিজানুর রহমান আজ‌কের প‌ত্রিকা‌'কে ব‌লেন, ‘আমি শু‌নে‌ছি রে‌জিস্ট্রার পদত্যাগপত্র জমা দি‌য়ে‌ছেন, কিন্তু দে‌খিনি।’ উপাচার্য প্রস‌ঙ্গে ব‌লেন, ‘স্যার এক‌টি সভায় আছেন।’

আরও খবর পড়ুন:

মুলাদীতে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ, ১৭ জনের বিরুদ্ধে মামলা

ভোলায় টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রির অভিযোগ, দোকানি আটক

ব‌রিশালে হামলাকারী ছাত্রদল নেতাদের বিচার চেয়ে নারীদের ঝাড়ুমি‌ছিল

প্রত‌্যাহার হওয়া ব‌রিশা‌লের ডি‌সির ত‌ড়িঘ‌ড়ি কর্মস্থল ত‌্যাগ: ছিন্নমূল নারী‌দের বি‌ক্ষোভ

ব‌রিশালে ভাতিজিকে ধর্ষণের দায়ে চাচার মৃত্যুদণ্ড

মুলাদীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে মারধর-হত্যার হুমকি, ছাত্রদল নেতার বিরুদ্ধে জিডি

প্রকল্পের মেয়াদ শেষ: ইলিশ উৎপাদনে মড়ার উপর খাঁড়ার ঘা

এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি বদলে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ, পরে শোকজ

মুলাদীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

আগৈলঝাড়ায় ব্রিজে রডের পরিবর্তে বাঁশ, ভেঙে দিল প্রশাসন