হোম > সারা দেশ > বরিশাল

কালীগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে জাহানারা খাতুন (৯১) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

আজ বুধবার ভোরে বাড়ির পাশে খালে পড়ে তাঁর মৃত্যু হয় বলে ধারণা করছে পরিবার ও স্থানীয়রা। 

জাহানারা খাতুন উপজেলার রতনপুর ইউনিয়নের বাগমারি গ্রামের আসির উদ্দিনের স্ত্রী। 

জাহানারা খাতুনের ছোট ছেলে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার মা বিদ্যুৎ না থাকায় ভোরে প্রচণ্ড গরমে বাড়ির পাশে খালের পাড়ে বসে ছিলেন। পরে সকালে মায়ের মরদেহ খালের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে থানায় খবর দিই।’ 

এ বিষয়ে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিকভাবে অস্বাভাবিক কিছু মনে হয়নি। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ

বরিশাল বিশ্ববিদ্যালয়: অর্ধেক শিক্ষকের পদ ফাঁকা শিক্ষার মান নিয়ে প্রশ্ন

মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে মারধর, জুতার মালা পরিয়ে ঘোরানোর ভিডিও ভাইরাল

সার নিতে এসে এমপির অপেক্ষায় সাড়ে ৫ ঘণ্টা, ক্ষোভ নিয়ে ফিরে গেলেন কৃষকেরা

মিড-ডে মিল কর্মসূচি: গৌরনদীতে স্কুলশিক্ষার্থীর বনরুটিতে এবার ধারালো ব্লেড

মুলাদীতে কর্দমাক্ত বিদ্যালয় মাঠে দুর্ভোগ, কাদায় পিছলে আহত হচ্ছে শিক্ষার্থীরা

সরকারি হাতেম আলী কলেজ: উপাধ্যক্ষ পদে যোগদান করতে পারেননি মেহবুবা

ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য বিএম কলেজের শিক্ষকের, বিচার চাইলেন শিক্ষার্থীরা

ভাইকে হত্যার পর তাবলিগ জামাতে আত্মগোপন, ছদ্মবেশে ধরল পুলিশ